‘দেশ কীভাবে পরিচালিত হবে সে সিদ্ধান্ত নেবে জনগণ’

বাগেরহাট প্রতিনিধি

সারাদেশ

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, আগামী ৫ বছর বা পরবর্তী সময়ে দেশ কীভাবে পরিচালিত হবে এবং জুলাই সনদের সিদ্ধান্ত

2026-01-20T18:08:31+00:00
2026-01-20T18:08:31+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
‘দেশ কীভাবে পরিচালিত হবে সে সিদ্ধান্ত নেবে জনগণ’
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৬:০৮ পিএম 
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ছবি : সংগৃহীত
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, আগামী ৫ বছর বা পরবর্তী সময়ে দেশ কীভাবে পরিচালিত হবে এবং জুলাই সনদের সিদ্ধান্ত যথাযথ বাস্তবায়ন করতে জনগণকেই ভোটের মাধ্যমে সেই সিদ্ধান্ত নিতে হবে। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে বাগেরহাটের খানজাহান আলি দরগা মাঠে আয়োজিত জাতীয় সংসদ ও গণভোটের প্রচার উদ্বুদ্ধকরণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

আলী ইমাম মজুমদার বলেন, ‘‘দেশটা আগামী ৫ বছর কীভাবে চলবে তা নির্ভর করে এই জুলাই সনদ অর্থাৎ গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার উপর। আর কারা দেশ চালাবে তা নির্ভর করে আপনাদের উপর।’’


তিনি বলেন, ‘আগামীতে কারা দেশ চালাবে সে সিদ্ধান্ত আপনাদের হাতে। আপনারা যাকে ভোট দেবেন, তারাই আগামীতে দেশ চালাবে। আপনাদের ভোটেই আগামীতে দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে।’ 

বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের সভাপতিত্বে উদ্বুদ্ধকরণ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. হাসান চৌধুরী, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আবু আনসার, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মইনুল ইসলাম। 

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   দেশ  সিদ্ধান্ত  জনগণ  খাদ্য উপদেষ্টা  আলী ইমাম মজুমদার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: