‘প্রতীক বরাদ্দের পর ভোটের আবহাওয়া পাল্টে যাবে’

নওগাঁ প্রতিনিধি

সারাদেশ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান চন্দ্র রায় পোদ্দার বলেছেন, বর্তমানে মাঠে ভোটের ইমেজ তেমন না থাকলেও প্রতীক

2026-01-20T17:45:40+00:00
2026-01-20T17:45:40+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
‘প্রতীক বরাদ্দের পর ভোটের আবহাওয়া পাল্টে যাবে’
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৫:৪৫ পিএম   (ভিজিট : ১৫৯)
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান চন্দ্র রায় পোদ্দার। ছবি : সংগৃহীত
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান চন্দ্র রায় পোদ্দার বলেছেন, বর্তমানে মাঠে ভোটের ইমেজ তেমন না থাকলেও প্রতীক বরাদ্দের পর ভোটের আবহাওয়া পাল্টে যাবে। প্রচার-প্রচারণা শুরু হলে সুষ্ঠুভাবে ভোট সম্পূর্ণ হবে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৩টায় নওগাঁয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিধান চন্দ্র রায় বলেন, ‘রাস্তা প্রশস্ত না হওয়ায় গণভোটের জন্য প্রচারণার গাড়িগুলো হয়ত সব জায়গায় যেতে পারছে না। তবে শহর থেকে প্রত্যন্ত বাজার এলাকায় প্রচার-প্রচারণা করা হচ্ছে। এছাড়া উঠান বৈঠক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মা সমাবেশ সহ বিভিন্ন সভা-সেমিনারে প্রচার-প্রচারণা চলছে।’ 


তিনি বলেন, ‘যারা নির্বাচনে দায়িত্বে থাকবেন যে দলই আপনারা করুন না কেন, তারা অবশ্যই নিরপেক্ষতা বজায় রাখবেন। আগামীতে যেন সবাই মিলে জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারি।’ 

পরে তিনি নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়াম মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। মতবিনিময়ের শুরুতে গণভোটের বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য ও থিম সং প্রচার করা হয়।

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   উপদেষ্টা  ডা. বিধান চন্দ্র রায় পোদ্দার  প্রতীক বরাদ্দ  ভোট  আবহাওয়া 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: