গণভোটে ‘হ্যাঁ’ তে সিল দিতে তথ্য উপদেষ্টার আহ্বান

সাভার (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

গণভোটে ‘হ্যাঁ’ তে সিল দিতে আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে সাভারে রেডিও কলোনি

2026-01-20T18:22:17+00:00
2026-01-20T18:22:17+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
গণভোটে ‘হ্যাঁ’ তে সিল দিতে তথ্য উপদেষ্টার আহ্বান
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৬:২২ পিএম 
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : সংগৃহীত
গণভোটে ‘হ্যাঁ’ তে সিল দিতে আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে সাভারে রেডিও কলোনি স্কুল মাঠে গণভোট ২০২৬ এ সচেতনতামূলক প্রচার ভোটের রিকশা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। 

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘‘আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। ১২ ফেব্রুয়ারি ইনশাল্লাহ সাধারণ নির্বাচন এবং গণভোট দুটোই একসঙ্গে অনুষ্ঠিত হবে। আমরা আপনাদেরকে আহ্বান করবো ‘হ্যাঁ’ ভোটে সিল দিতে। আমরা মনেকরি ‘হ্যাঁ’ ভোটে সিল দিলে এই সংস্কারগুলো যখন হবে তখন এই দেশের জনগণ প্রকৃতপক্ষে গণতন্ত্রের যাত্রা শুরু করতে পারবে।’ 


এসময় আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা, বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহিদ এবং গণ যোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল জলিল প্রমুখ। 

সময়ের আলো/কেএইচও 



  বিষয়:   গণভোট  সিল  তথ্য উপদেষ্টা  আহ্বান 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: