এবার ভোটকেন্দ্রে ছাগল চড়বে না, জনগণের অংশগ্রহণে মুখরিত থাকবে

সুনামগঞ্জ প্রতিনিধি

রাজনীতি

এবার ভোটের দিন কেন্দ্রে ছাগল চড়বে না, জনগণের অংশগ্রহণে ভোটকেন্দ্র মুখরিত থাকবে বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড.

2026-01-20T18:26:41+00:00
2026-01-20T18:39:14+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
এবার ভোটকেন্দ্রে ছাগল চড়বে না, জনগণের অংশগ্রহণে মুখরিত থাকবে
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৬:২৬ পিএম  আপডেট: ২০.০১.২০২৬ ৬:৩৯ পিএম
ণভোটের বিষয়ে জনসচেতনতামূলক সভায় উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সংগৃহীত ছবি
এবার ভোটের দিন কেন্দ্রে ছাগল চড়বে না, জনগণের অংশগ্রহণে ভোটকেন্দ্র মুখরিত থাকবে বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে অনুষ্ঠিত গণভোটের বিষয়ে জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, এই প্রথম অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, ইনক্লুসিভ ও জনগণের অংশগ্রহণ মূলক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। অতি উৎসাহ, উদ্দীপনার মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে। পুলিশের বুকে বডি ক্যামেরা অন থাকবে। কেউ অপরাধ করলে মুহূর্তের মধ্যে ধরা পড়বে।

গণভোট সম্পর্কে উপদেষ্টা বলেন, দেশের জনগণ যদি মনে করেন ‘হ্যাঁ’ ভোট প্রয়োজন নেই, তাহলে তাঁরা ‘না’ ভোটে সিল মারবেন। আর প্রয়োজন মনে করলে হ্যাঁ ভোট দেবে। এছাড়া সরকারের কোনো কর্মকর্তা বিশেষ কোনো প্রার্থী বা প্রতীকের পক্ষে প্রচারণা চালায় এমন প্রমাণ থাকলে নির্বাচন কমিশনকে অবহিত করতে অনুরোধ জানান। 


রাষ্ট্রগঠনে গণভোটের প্রচারণায় সরকারকে সহযোগিতা করতে সভায় অংশগ্রহণকারী মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ও গির্জার প্রতিনিধিদের আহ্বান জানান উপদেষ্টা। 

সভায় সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার এবিএম জাকির হোসেনসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইমাম, পুরোহিত, চার্চের প্রতিনিধি ও সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/আআ 



  বিষয়:   গণভোট  জনগণ  নির্বাচন  উপদেষ্টা 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: