নির্বাচনকে সামনে রেখে যৌথবাহিনীর মহড়া

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে চট্টগ্রামের রাউজানে যৌথ নিরাপত্তা মহড়া দিয়েছে উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী।মঙ্গলবার

2026-01-20T18:40:48+00:00
2026-01-20T18:40:48+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
নির্বাচনকে সামনে রেখে যৌথবাহিনীর মহড়া
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৬:৪০ পিএম 
রাউজানে যৌথ নিরাপত্তা মহড়া। ছবি : সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে চট্টগ্রামের রাউজানে যৌথ নিরাপত্তা মহড়া দিয়েছে উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে রাউজান উপজেলা পরিষদ চত্বর থেকে এ মহড়া শুরু করা হয়। 

জানা গেছে, রাউজান-৬ আসনের নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ রাখতে এ মহড়া পরিচালনা করা হয়। 


মহড়ায় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা এসএম রাহাতুল ইসলামের নেতৃত্বে উপস্থিত ছিলেন থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) অংচিং মারমাসহ শতাধিক পুলিশ সদস্য ও সেনাবাহিনীর সদস্যরা।

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   নির্বাচন  যৌথবাহিনী  মহড়া 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: