দিনাজপুরে ৬ আসনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

সারাদেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে দিনাজপুরের ৬টি আসনে মোট পাঁচজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

2026-01-20T19:15:03+00:00
2026-01-20T19:25:26+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
দিনাজপুরে ৬ আসনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৭:১৫ পিএম  আপডেট: ২০.০১.২০২৬ ৭:২৫ পিএম
দিনাজপুরের ৬টি আসনে মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ছবি : সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে দিনাজপুরের ৬টি আসনে মোট পাঁচজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এই ছয়টি আসনে আগামী ১২ ফেব্রুয়ারি মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল পাঁচটায় দিনাজপুরের রিটার্নিং কর্মকর্তা ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম এ তথ্য দিয়ে নিশ্চিত করেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসন থেকে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সুধীর চন্দ্র শীল, দিনাজপুর-৩ (সদর) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী রেজাউল করিম এবং দিনাজপুর-৬ (বিরামপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট-হাকিমপুর) আসনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত প্রার্থী আব্দুল হক মনোনয়ন প্রত্যাহার করেছেন।


এছাড়া দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন এবং একই আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী আব্দুল কাদের চৌধুরীও মনোনয়ন প্রত্যাহার করেছেন বলে জানা গেছে।

মনোনয়ন প্রত্যাহার শেষে দিনাজপুরের ৬টি আসনে প্রার্থীর চূড়ান্ত সংখ্যা দাঁড়িয়েছে ৪০ জন। 

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   দিনাজপুর  আসন  প্রার্থী  মনোনয়নপত্র প্রত্যাহার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: