স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জের ফতুল্লার চরকাশিপুর এলাকা থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা আরাফ রহমান আপেলকে (২২) গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। সোমবার দিবাগত

2026-01-20T19:00:44+00:00
2026-01-20T19:00:44+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৭:০০ পিএম 
স্বেচ্ছাসেবক লীগ নেতা আরাফ গ্রেফতার। ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জের ফতুল্লার চরকাশিপুর এলাকা থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা আরাফ রহমান আপেলকে (২২) গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। সোমবার দিবাগত মধ্যরাতে চরকাশিপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

গ্রেফতার আরাফ রহমান ফতুল্লার চরকাশিপুর এলাকার বাসিন্দা আব্দুল হালিমের ছেলে। তিনি কাশিপুর ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।


পুলিশ সূত্রে জানা গেছে, আরাফের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় পৃথক দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি বিশেষ ক্ষমতা আইনে (মামলা নম্বর ১৫(৩)২৫) এবং অপরটি বৈষম্যবিরোধী আইনে দায়ের করা। তিনি উভয় মামলারই এজাহারভুক্ত আসামি।

এছাড়া স্থানীয়ভাবে তার বিরুদ্ধে জমি দখল, জুট সেক্টর দখল, ইট ও বালুর ব্যবসা নিয়ন্ত্রণ এবং এলাকায় মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে বলে জানায় পুলিশ।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান বলেন, ‘স্বেচ্ছাসেবক লীগ নেতা আরাফ রহমান আপেলের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। একটি বিশেষ ক্ষমতা আইনে এবং অপরটি বৈষম্যবিরোধী আইনে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।’ 

সময়ের আলো/কেএইচও 
  বিষয়:   স্বেচ্ছাসেবক লীগ  নেতা  গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: