‘হ্যাঁ’ ভোট না দিলে দেশ আগের তিমিরেই ফিরে যাবে : নৌপরিবহন উপদেষ্টা

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, অতীতের মতো দুঃশাসন ও কর্মকান্ড থেকে যদি পরিত্রাণ পেতে হয়, তবে

2026-01-20T19:34:45+00:00
2026-01-20T19:34:45+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
‘হ্যাঁ’ ভোট না দিলে দেশ আগের তিমিরেই ফিরে যাবে : নৌপরিবহন উপদেষ্টা
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৭:৩৪ পিএম 
নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। ছবি : সংগৃহীত
নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, অতীতের মতো দুঃশাসন ও কর্মকান্ড থেকে যদি পরিত্রাণ পেতে হয়, তবে আসন্ন গণভোটে জনগণকে অবশ্যই ‘হ্যাঁ’ ভোটে সিল দিতে হবে।  

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সাখাওয়াত হোসেন বলেন, ‘‘আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট না দিলে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত পরিবর্তনের সুযোগ হারিয়ে যাবে এবং দেশ আবারও আগের অন্ধকারে ফিরে যাবে।’’


তিনি বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি ও সরকার পরিচালনার ধরনে পরিবর্তন আনতে হলে এই গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক রক্তের বিনিময়ে আমরা যে সুযোগ পেয়েছি, তা হারানো যাবে না। এটা মনে করার কোনো কারণ নেই যে পরিবর্তন অটোমেটিক্যালি হবে।’ 

আঞ্চলিক যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্য প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘নেপাল ও ভুটান যদি বাংলাদেশের বন্দর ব্যবহার করতে চায়, তবে মোংলা পোর্টকে তাদের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। তবে সরাসরি চীন পর্যন্ত রাস্তা বের করার বিষয়টি এই মুহূর্তে বাস্তব সম্মত নয়।’ 

বাংলাবান্ধা স্থলবন্দরের বর্তমান পরিস্থিতি নিয়ে সাখাওয়াত হোসেন বলেন, ‘ভারত, নেপাল ও ভুটান থেকে পাথর আমদানি সচল থাকলেও ভারতীয় ভিসা জটিলতায় যাত্রী যাতায়াত কমেছে। এটি শুধু বাংলাবান্ধায় নয়, বরং সারাদেশেই একই চিত্র।’ 

এ সময় পঞ্চগড়ের জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান, পুলিশ সুপার রবিউল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরুসহ শাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   নৌপরিবহন উপদেষ্টা  এম সাখাওয়াত হোসেন  হ্যাঁ ভোট 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: