জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসীদের কবল থেকে মুক্ত করা হবে

চট্টগ্রামে ব্যুরো

সারাদেশ

জঙ্গল সলিমপুর এলাকাকে সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত করা হবে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান।মঙ্গলবার

2026-01-20T20:14:50+00:00
2026-01-20T20:17:40+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসীদের কবল থেকে মুক্ত করা হবে
চট্টগ্রামে র‌্যাব মহাপরিচালক
চট্টগ্রামে ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৮:১৪ পিএম  আপডেট: ২০.০১.২০২৬ ৮:১৭ পিএম
র‌্যাব-৭-এর কার্যালয়ে বক্তব্য রাখছেন মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান। সংগৃহীত ছবি
জঙ্গল সলিমপুর এলাকাকে সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত করা হবে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে নগরের পতেঙ্গায় র‌্যাব-৭-এর কার্যালয়ে নায়েব সুবেদার মোতালেবের জানাজা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
 
র‌্যাব মহাপরিচালক বলেন, নায়েব সুবেদার মোতালেব হত্যায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। জুডিশিয়াল প্রক্রিয়ার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। মামলার রায় কার্যকর না হওয়া পর্যন্ত পুরো বিষয়টি র‌্যাব সার্বক্ষণিকভাবে মনিটর করবে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, মানুষের জানমাল, নিরাপত্তা নিশ্চিত এবং অপরাধ দমনে অন্যান্য নিয়মিত বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। মোতালেব শহিদ হওয়ার ঘটনায় মামলা করা হবে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সবাইকে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি জঙ্গল সলিমপুর এলাকাকে সন্ত্রাসী থেকে মুক্ত করা হবে।


সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র‌্যাবের ডিজি বলেন, অভিযানের সময় মাইকে ঘোষণা দিয়ে লোক জড়ো করে হামলা চালানো হয়। ভিডিও ফুটেজে মাইকের আওয়াজ শোনা গেছে এবং একটি রাজনৈতিক দলের কার্যালয় থেকে ঘোষণা দেওয়ার অভিযোগ উঠেছে। রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কি না তা তদন্ত শেষে জানা যাবে।

তিনি আরও বলেন, অভিযানে প্রায় ৫০ জনের বেশি সদস্য ছিলেন এবং পরিকল্পনা অনুযায়ী অভিযান সফলভাবে সম্পন্ন করা সম্ভব হবে বলে ধারণা করা হয়েছিল। তদন্ত কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে ভবিষ্যতে অভিযানের কৌশল আরও উন্নত করা হবে। সন্ত্রাসীদের এই আস্তানা নির্মূল করা হবে। কোনো সন্ত্রাসী গোষ্ঠীই রাষ্ট্রের চেয়ে শক্তিশালী নয়।

সময়ের আলো/আআ


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: