কিশোরগঞ্জে ৬ আসনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলা নিয়ে গঠিত ৬টি সংসদীয় আসনে বৈধ ৪৮ জন প্রার্থীর মধ্যে ৮

2026-01-20T20:18:41+00:00
2026-01-20T20:18:41+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
কিশোরগঞ্জে ৬ আসনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৮:১৮ পিএম 
কিশোরগঞ্জ জেলা। ছবি : সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলা নিয়ে গঠিত ৬টি সংসদীয় আসনে বৈধ ৪৮ জন প্রার্থীর মধ্যে ৮ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

মনোনয়নপত্র প্রত্যাহারকারী প্রার্থীরা হলেন- কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. মোছাদ্দেক ভূঞা ও স্বতন্ত্র প্রার্থী মো. মাসুদ হিলালী। কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. শাহরিয়ার জামান। 


কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে খেলাফত মজলিসের প্রার্থী আতাউর রহমান শাহান এবং স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা। কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহিম মোল্লা। কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে খেলাফত মজলিসের প্রার্থী সাইফুল ইসলাম এবং জনতার দলের প্রার্থী নূরুল কাদের সোহেল।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ জেলার ৬টি আসনে মোট ৪৮ জন বৈধ প্রার্থীর মধ্যে ৮ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।’ 

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   কিশোরগঞ্জ  প্রার্থী  মনোনয়নপত্র  প্রত্যাহার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: