ট্রাক ও সিএনজি সংঘর্ষে নিহত ২

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি

সারাদেশ

পঞ্চগড়ের বোদায় ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নারী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও ৫ জন গুরুতর আহত হয়েছেন

2026-01-20T21:19:42+00:00
2026-01-20T21:19:42+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
ট্রাক ও সিএনজি সংঘর্ষে নিহত ২
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৯:১৯ পিএম 
গ্রাফিক : সময়ের আলো
পঞ্চগড়ের বোদায় ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নারী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও ৫ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকালে উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের চন্দনবাড়ী বাজার সংলগ্ন এ ঘটনাটি ঘটে। 

নিহতরা হলেন,- পঞ্চগড় সদর উপজেলার আমলাহার গ্রামের ধীরেন রায় এর স্ত্রী খৈটালী বালা (৫২) ও ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লী থানার বোর্ড অফিস কাঠালতলী এলাকার আব্দুল সাত্তার এর স্ত্রী চম্পা খাতুন। 


স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে দেবীগঞ্জ উপজেলা থেকে চালকসহ ৭ জন যাত্রী নিয়ে সিএনজি বোদার দিকে যাচ্ছিল। পথিমধ্যে উপজেলার চন্দনবাড়ী বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক যাত্রী নিহত হন। 

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে বোদা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আরও এক নারীর মৃত্যু হয়। গুরুতর আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। 

এ বিষয়ে বোদা থানার ওসি সেলিম মালিক বলেন, ‘ট্রাক ও সিএনজির সংঘর্ষে ঘটনাস্থলে এক নারী ও পরে হাসপাতালে নেওয়ার পর আরও এক নারীর মৃত্যু হয়। আহতদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’

সময়ের আলো/কেএইচও

  বিষয়:   ট্রাক  সিএনজি  সংঘর্ষ  নিহত 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: