বিদ্যুৎস্পর্শে ইউপি সদস্যের মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি

সারাদেশ

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় বিদ্যুৎস্পর্শে মো. মহসিন (৪৫) নামে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২০ জানুয়ারি) আনুমানিক বেলা ১১টার দিকে উপজেলার

2026-01-20T21:28:39+00:00
2026-01-20T21:28:39+00:00
 
  মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬,
৩ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
সারাদেশ
বিদ্যুৎস্পর্শে ইউপি সদস্যের মৃত্যু
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৯:২৮ পিএম 
প্রতীকী ছবি
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় বিদ্যুৎস্পর্শে মো. মহসিন (৪৫) নামে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) আনুমানিক বেলা ১১টার দিকে উপজেলার বলদিয়া ইউনিয়নের বয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

জানা গেছে, নিহত মহসিন বয়া গ্রামের মো. শাহবুদ্দিন মিয়ার ছেলে এবং বলদিয়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ছিলেন।


নিহতের বড় ভাই মো. মহিউদ্দিন আহম্মদ বলেন, ‘সকালে মোহসিন নিজ ওয়ার্ডের একটি লোহার সেতু মেরামতের কাজ পরিদর্শনে যান। এ সময় অসাবধানতাবশত ওয়েলডিং মেশিনের বিদ্যুতের তারে জড়িয়ে পড়লে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত ডা. মো. শাহিন হোসাইন বলেন, ‘হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।’ 

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   বিদ্যুৎস্প  ইউপি সদস্য  মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: