সংকট মোকাবেলায় রেজুলেশন ফার্ম করতে চায় বাংলাদেশ ব্যাংক

সময়ের আলো ডেস্ক

জাতীয়

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ব্যাংকিং খাতে সংকট মোকাবেলায় বাংলাদেশ ব্যাংক রেজুলেশন ফার্ম গঠনের উদ্যোগ নিতে চায় বলে

2026-01-21T12:54:57+00:00
2026-01-21T12:54:57+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
সংকট মোকাবেলায় রেজুলেশন ফার্ম করতে চায় বাংলাদেশ ব্যাংক
গভর্নর ড. আহসান মনসুর
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ১২:৫৪ পিএম 
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। সংগৃহীত ছবি
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ব্যাংকিং খাতে সংকট মোকাবেলায় বাংলাদেশ ব্যাংক রেজুলেশন ফার্ম গঠনের উদ্যোগ নিতে চায় বলে জানিয়েছেন। তিনি বলেছেন, এ লক্ষ্যে ব্যাংকগুলোর অর্থায়নে একটি ফান্ড তৈরির পরিকল্পনা চলছে।  

বুধবার (২১ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে ‘ব্যাংকিং খাত: বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ’ শীর্ষক লোক বক্তৃতায় গভর্নর এসব কথা বলেন।

তিনি বলেন, ব্যাংকিং খাতে কোনোভাবেই যেন ব্যক্তি-কেন্দ্রিক সিদ্ধান্ত প্রভাব না ফেলে, সে বিষয়ে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। দুর্বৃত্তায়ন, অনিয়ম, পরিবারতন্ত্র এবং সুশাসনের অভাবে ব্যাংকিং খাত থেকে প্রায় ৩ লাখ কোটি টাকা বেরিয়ে গেছে। এ টাকা পযচার হয়েও থাকতে পারে বলে জানান তিনি। 
  
তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংক রেজুলেশন ফার্ম করতে চায়। এজন্য ব্যাংকগুলোর অর্থায়নে একটি ফান্ড তৈরি করা হবে। এই ফান্ড গঠন করা হলে সংকটের সময় সরকারের কাছে হাত পাততে হবে না।
 
বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা প্রসঙ্গে গভর্নর বলেন, বাংলাদেশ ব্যাংক পুরোপুরি স্বাধীন না হলেও স্বাধীনভাবে কাজ করছে। তবে ভবিষ্যতে স্বাধীনভাবে কাজ করতে পারা নিয়ে উদ্বেগ রয়েছে। 

শেষে তিনি আগামী দিনে কেন্দ্রীয় ব্যাংককে স্বাধীনভাবে কাজ করার সুযোগ নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন। 


/ইউএমএইচ


  বিষয়:   গভর্নর  রেজুলেশন ফার্ম  বাংলাদেশ ব্যাংক 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: