সাগর-রুনির মতো হাদির বিচার কতবার পেছাবে, প্রশ্ন হাদির স্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সাংবাদিক দম্পতি সাগর-রুনির মতো কতবার যে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির বিচার পেছাবে, তা আল্লাহই

2026-01-21T13:03:09+00:00
2026-01-21T13:32:18+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
সাগর-রুনির মতো হাদির বিচার কতবার পেছাবে, প্রশ্ন হাদির স্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ১:০৩ পিএম  আপডেট: ২১.০১.২০২৬ ১:৩২ পিএম
শরিফ ওসমান হাদি। ছবি : সংগৃহীত
সাংবাদিক দম্পতি সাগর-রুনির মতো কতবার যে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির বিচার পেছাবে, তা আল্লাহই ভালো জানেন বলে মন্তব্য করেছেন তার স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা।

বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তার ফেসবুক আইডিতে দেওয়া এক  পোস্টে তিনি এ মন্তব্য করেন।

রাবেয়া ইসলাম সম্পা লিখেছেন, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি? শহিদ ওসমান হাদির বিচারের কত দেরি? আমাদের বাংলাদেশে আমরা যারা বিচারের জন্য লড়াই করি তাদের লাইফটাইম প্রশ্ন এইটা!

তিনি আরও লিখেছেন, ইতিহাস দেখলে আমরা না পেয়েছি সাগর-রুনি হত্যার বিচার, না পেয়েছি আবরার ফাহাদের বিচার আর এখন শুরু হচ্ছে শহিদ ওসমান হাদির। কতবার যে তারা পেছাবে, সেটা আল্লাহই জানে। তবে আমাদের স্পষ্ট কথা, বিচার আমরা নিশ্চিত করেই ছাড়ব। কত মাস, দিন, ঘণ্টা সময় নেবেন? 

হাদির স্ত্রী রাবেয়া ইসলাম সম্পার পোস্ট

হাদির স্ত্রী বলেন, হাদি হত্যার বিচার না হলে এই রাষ্ট্রে আর কখনো কারও জন্য মানুষ কাঁদবে না, রাস্তায় নামবে না, লড়াই করবে না। আপনারা যদি ভাবেন, হাদির পরিবারকে এটা দিচ্ছি ওটা দিচ্ছি করে বিচার কাজ বন্ধ করবেন তাহলে সেটা আপনাদের চরম বোকামি। হাদি কী আর তার পরিবারের একার আছে? সে তো সারা বাংলাদেশের। পুরো বাংলাদেশের মানুষ জানে কোথায় সমস্যা আর কেন দেরি হচ্ছে বিচার কাজে। আপনারা যত দেরি করবেন আমরা ততবেশি ঐক্যবদ্ধ হবো।


সবশেষে তিনি লিখেছেন, সরকার কী দিচ্ছে না দিচ্ছে এসব ব্যাপারে আমি পুরোপুরি অবগত নই, আর এসবে আমার আগ্রহও নেই। আমার কনসার্ন হলো, যে কোনো কিছুর বিনিময়ে আমার স্বামী শহিদ ওসমান হাদি হত্যার বিচার আর তার রেখে যাওয়া আমানত আমার ছেলে ফিরনাসের সিকিউরড ভবিষ্যৎ। এর বাইরে আমার আর কোনো চাওয়া নেই। 

সময়ের আলো/এসকে/ 




  বিষয়:   ওসমান হাদি  স্ত্রী  রাবেয়া ইসলাম সম্পা  ইনকিলাব মঞ্চ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: