চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে (এলডিপি) যোগদান করেছেন বিএনপির ২০ নেতাকর্মী।
বুধবার (২১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন এলডিপির লোহাগাড়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে উপজেলার বড়হাতিয়া ইউনিয়ন এলডিপির সভাপতি মনছুর আলমের মধ্যস্থতায় ইউনিয়ন বিএনপির নেতা মো. সেলিম, শাহাদাত হোসেন, ইছহাক ও আরমানের নেতৃত্বে স্থানীয় ২০ নেতাকর্মী এলডিপিতে যোগদান করেন।
এলডিপি নেতা আনোয়ারুল ইসলাম বলেন, আগামীতে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত দেশ গড়তে বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) ড. অলি আহমেদের হাতকে শক্তিশালী করতে এলডিপিতে যোগ দিয়েছেন বিএনপির ২০ নেতাকর্মী। তারা অলি আহমেদের নির্দেশে ১০ দলীয় জোটের পক্ষে শীঘ্রই প্রচারণা শুরু করবেন।
এফআর