প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৭:৫৪ পিএম আপডেট: ২১.০১.২০২৬ ৮:৩২ পিএম
সংগৃহীত ছবিনারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে কাভার্ডভ্যান চাপায় জীবন চন্দ্র (২০) নামে এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) সকালে ফতুল্লার চানমারী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জীবন চন্দ্র বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় ইজিবাইকের সাথে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যান। এ সময় দ্রুতগামী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। কাভার্ডভ্যান ও চালককে আটকের চেষ্টা চলছে।
সময়ের আলো/আআ