ইসলামী আন্দোলনের প্রার্থীকে জরিমানা

চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা

সারাদেশ

কুমিল্লার চান্দিনায় প্রতীক পেয়েই শোডাউন করার অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার (২১ জানুয়ারি) বিকেলে চান্দিনা পশ্চিম

2026-01-21T20:12:28+00:00
2026-01-21T20:28:26+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
ইসলামী আন্দোলনের প্রার্থীকে জরিমানা
চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৮:১২ পিএম  আপডেট: ২১.০১.২০২৬ ৮:২৮ পিএম
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় প্রার্থীকে টাকা জরিমানা হয়। সংগৃহীত ছবি
কুমিল্লার চান্দিনায় প্রতীক পেয়েই শোডাউন করার অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে চান্দিনা পশ্চিম বাজারস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার কার্যালয় সংলগ্ন এলাকায় শোডাউন করেন, হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা এহতেশামুল হক কাসেমী। এ জন্য তাকে ৩০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। 

জানা যায়, নির্বাচনের তফসিল অনুযায়ী বুধবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। নিয়ম অনুযায়ী প্রতীক বরাদ্দের পরদিন থেকে আনুষ্ঠানিক প্রচারণা চালাতে পারেন প্রার্থীরা। কিন্তু ওই প্রার্থী বুধবার বিকেলে শোডাউন নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলা সদরে প্রচারণা চালায়।


ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর জানান, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করার অপরাধে হাতপাখা প্রতীকের প্রার্থীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবাধ, সুষ্ঠু নির্বাচন উপহার দিতে এমন অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে জানতে হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা এহতেশামুল হক কাসেমীর মোবাইল ফোনে একাধিকবার কল করলে তিনি ফোন রিসিভ করেননি। 

সময়ের আলো/আআ



  বিষয়:   হাতপাখা  প্রচারণা  জরিমানা  আচরণবিধি  লঙ্ঘন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: