প্রধান উপদেষ্টার সঙ্গে ইতালির উপমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

কূটনৈতিক প্রতিবেদক

জাতীয়

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়া বাংলাদেশিদের সংখ্যা কমছেই না। বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছেন ইতালির প্রতিরক্ষাবিষয়ক আন্ডার সেক্রেটারি (প্রতিরক্ষা উপমন্ত্রী)

2026-01-21T20:16:35+00:00
2026-01-21T20:29:31+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
প্রধান উপদেষ্টার সঙ্গে ইতালির উপমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
অনিয়মিত অভিবাসন নিয়ে উদ্বেগ
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৮:১৬ পিএম  আপডেট: ২১.০১.২০২৬ ৮:২৯ পিএম
ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি মঙ্গলবার যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। ছবি : পিআইডি
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়া বাংলাদেশিদের সংখ্যা কমছেই না। বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছেন ইতালির প্রতিরক্ষাবিষয়ক আন্ডার সেক্রেটারি (প্রতিরক্ষা উপমন্ত্রী) মাত্তেও পেরেগো ডি ক্রেমনাগো। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে গতকাল মঙ্গলবার সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ উদ্বেগের কথা জানান। 

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হওয়া এই সাক্ষাৎকালে দুই নেতা বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতা, অভিবাসন, আসন্ন ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন ও গণভোট, ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ এবং জুলাই সনদ সহ বিভিন্ন বিষয়ে বিস্তৃত আলোচনা করেছেন। 

ইতালির উপমন্ত্রী প্রধান উপদেষ্টাকে বলেন, ‘বাংলাদেশি সম্প্রদায় ইতালিতে ভালোভাবে অন্তর্ভুক্তি হচ্ছে। তবে ভূমধ্যসাগরীয় পথে অবৈধ অভিবাসন নিয়ে উদ্বেগ রয়েছে।’ 


এ সময় তিনি ১২ ফেব্রুয়ারির ভোটের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে রোমের সমর্থন পুনর্ব্যক্ত করেন। পেরেগো ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে বৈশ্বিক মাধ্যাকর্ষণের নতুন কেন্দ্র হিসেবে বর্ণনা করে বলেন, ‘ইতালি বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতিসহ এই অঞ্চলের দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায়।‘ 

প্রধান উপদেষ্টা ইতালির সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্কের কথা স্মরণ করে বলেন, ‘বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের আগে তিনি এবারের মিলানো-কর্টিনা শীতকালীন অলিম্পিককে সামাজিক ব্যবসায়িক ইভেন্ট হিসেবে ডিজাইন করতে সহায়তা করেছিলেন।’ 

এ সময় প্রধান উপদেষ্টা ১২ ফেব্রুয়ারি একটি অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ এবং উৎসবমুখর নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি নির্বাচন পর্যবেক্ষণের জন্য নির্বাচন পর্যবেক্ষকদের একটি বড় দল মোতায়েনের জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রশংসা করেন। পাশাপাশি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, প্রতিরক্ষা, বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতা জোরদারে ইতালির সমর্থন কামনা করেন। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   প্রধান উপদেষ্টা  ইতালির উপমন্ত্রী  সৌজন্য সাক্ষাৎ  অনিয়মিত অভিবাসন  উদ্বেগ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: