আমির হামজার বিরুদ্ধে আরও ২ মামলা

যশোর ও সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতের প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির অভিযোগে আরও দুটি মামলা দায়ের করা

2026-01-21T20:49:24+00:00
2026-01-21T20:50:18+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
আমির হামজার বিরুদ্ধে আরও ২ মামলা
যশোর ও সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৮:৪৯ পিএম  আপডেট: ২১.০১.২০২৬ ৮:৫০ পিএম
মুফতি আমির হামজা। সংগৃহীত ছবি
কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতের প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির অভিযোগে আরও দুটি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে যশোর আদালতে এবং গতকাল মঙ্গলবার সিরাজগঞ্জে পৃথক দুটি মামলা করা হয়।


যশোরে মামলা
যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য মেহেদী হাসান জিল্লু বাদী হয়ে আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন।

বুধবার দুপুরে যশোরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। 

বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী এম. এ. গফুর বলেন, একটি স্বাধীনতাবিরোধী চক্র জিয়া পরিবারের নামে কটূক্তি করছে এবং মানহানিকর বক্তব্য দিয়েছে। আমরা অনতিবিলম্বে তাকে আইনের আওতায় আনার দাবি জানিয়ে মামলা করেছি। 

সিরাজগঞ্জেও আমির হামজার বিরুদ্ধে মামলা
গতকাল মঙ্গলবার সিরাজগঞ্জে আদালতে আমির হামজার বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা করেছেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান।

বাদী পক্ষের আইনজীবী অ্যাড. হুমায়ুন কবির কর্নেল বলেন, একটি বক্তব্যের মাধ্যমে মুফতি আমির হামজা শহীদ জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর পরিবারের মানহানি করেছেন। যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যে কারণে আমির হামজার বিরুদ্ধে বাদী ৫০০ ধারায় মানহানির মামলা করেছেন। আদালত মামলাটি আমলে পরিবর্তী সময় আদেশের জন্য রেখেছেন।


এদিকে ওই মামলার পর আদালতের সামনে তাৎক্ষণিক সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা। 

এসময় সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, একটি স্বাধীনতা বিরোধী চক্র জিয়া পরিবারের নামে কটূক্তি করছে এবং মানহানিকর বক্তব্য দিচ্ছে।

তিনি আরও বলেন, আমির হামজা বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করায় যে অপরাধ করেছে তাতে এই দেশে তার থাকার অধিকার নেই। আমরা অনতিবিলম্বে তাকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

এর আগে, গত ১৮ জানুয়ারি কুষ্টিয়া আদালতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর নাম ব্যঙ্গাত্মকভাবে বিকৃত করে অবমাননাকর শব্দ ব্যবহার ও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বেগম খালেদা জিয়ার কারাবাস প্রসঙ্গে বিদ্রূপমূলক ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ এনে প্রথম মানহানির মামলা করেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রদলের এক নেতা।

এফআর


  বিষয়:   সিরাজগঞ্জ  যশোর  মুফতি আমির হামজা  বিরুদ্ধে  মামলা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: