বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক তথ্যমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল

2026-01-21T21:01:41+00:00
2026-01-21T21:05:41+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
রাজনীতি
বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৯:০১ পিএম  আপডেট: ২১.০১.২০২৬ ৯:০৫ পিএম
বুধবার বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে দলের মহাসচিবের হাতে ফুলের তোড়া দিয়ে যোগ দেন অধ্যাপক আবু সাইয়িদ। সংগৃহীত ছবি
বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক তথ্যমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দেন তিনি। 

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। পরে বিকেলে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতেও এ তথ্য জানানো হয়। 

প্রসঙ্গত, ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তৎকালীন মন্ত্রী পরিষদে তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন অধ্যাপক আবু সাইয়িদ। তিনি রাকসুর সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য। 


বিজ্ঞপ্তিতে বলা হয়, গুলশানস্থ বিএনপি চেয়ারম্যান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিয়েছেন অধ্যাপক ড. আবু সাইয়িদ। 
 
অধ্যাপক সাইয়িদ ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগের তথ্য প্রতিমন্ত্রী ছিলেন। ১/১১’র পর আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনীতি থেকে ছিটকে পড়েন দলটির সাবেক এই তথ্য ও গবেষণা সম্পাদক। দশম জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ওই নির্বাচনে শামসুল হক টুকুর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান তিনি। 

আবু সাইয়িদ ১৯৭০ সালে তৎকালীন পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য ছিলেন। ১৯৭২ সালে গঠিত ৩৪ সদস্য বিশিষ্ট বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন তিনি। ১৯৭৫ সালে তিনি পাবনা জেলার গভর্নর নিযুক্ত হন। তিনি সামরিক শাসকের একজন কঠোর সমালোচক ছিলেন। ২০১৩ সালে আবু সাইয়িদ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তার পিএইচডি গবেষণার বিষয় ছিল ‘ইন্ডিপেন্ডেন্স অব বাংলাদেশ : এ ডিপ্লোমেটিক ওয়ার’। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   বিএনপি  সাবেক তথ্যমন্ত্রী  অধ্যাপক আবু সাইয়িদ 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: