সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল দেখবেন যেভাবে

সময়ের আলো ডেস্ক

চাকরি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) রাতে এ ফল প্রকাশ করা

2026-01-21T22:04:44+00:00
2026-01-21T22:04:44+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
চাকরি
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল দেখবেন যেভাবে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ১০:০৪ পিএম 
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল দেখবেন যেভাবে। ছবি : সংগৃহীত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) রাতে এ ফল প্রকাশ করা হয়। 

লিখিত পরীক্ষায় নির্বাচিত ৬৯ হাজার ২৬৫ জন মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

প্রাথমিক শিক্ষা অধিদফতর এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ফল দেখা যাচ্ছে। এছাড়া, নির্বাচিত প্রার্থীদের নিবন্ধিত মোবাইল নম্বরে মেসেজের মাধ্যমে ফলাফল জানিয়ে দেওয়া হচ্ছে।

ফল প্রকাশের বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর ক্রমানুসারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (https://mopme.gov.bd) ও প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে (https://dpe.gov.bd) পাওয়া যাচ্ছে।


এর আগে ১৪ হাজার ৩৮৫টি পদের বিপরীতে ১০ লাখ ৮০ হাজার ৯৫টি আবেদন জমা পড়ে। তাদের মধ্যে ৮ লাখ ৩০ হাজার ৮৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। গত ৯ জানুয়ারি দেশের ৬১ জেলার (তিন পার্বত্য জেলা বাদে) এক হাজার ৪০৮টি পরীক্ষাকেন্দ্রে একযোগে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   সরকারি প্রাথমিক বিদ্যালয়  সহকারী শিক্ষক  শিক্ষক নিয়োগ  ফল প্রকাশ 


Loading...
Loading...
চাকরি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: