ঢাকার কেরানীগঞ্জে পারিবারিক কলহের জেরে বিষপানে মোসা. জাহেদা বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।
এর আগে, গতকাল মঙ্গলবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের গোয়ালখালী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাহেদা বেগম গোয়ালখালী গ্রামের বাসিন্দা ও মন্টু মোল্লার স্ত্রী।
পরিবারের সদস্যরা জানান, কাউকে কিছু না জানিয়ে নিজ ঘরে বিষ পান করেন জাহেদা বেগম। বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে যান। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক জাহেদা বেগমকে মৃত ঘোষণা করেন।
ওসি সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
এফআর