নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় আসছে কমনওয়েলথ পর্যবেক্ষক দল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই চার্টারের ওপর অনুষ্ঠিতব্য গণভোট পর্যবেক্ষণের জন্য কমনওয়েলথ ১৪ সদস্যের একটি পর্যবেক্ষক দল

2026-01-22T09:39:05+00:00
2026-01-22T09:49:38+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় আসছে কমনওয়েলথ পর্যবেক্ষক দল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৯:৩৯ এএম  আপডেট: ২২.০১.২০২৬ ৯:৪৯ এএম
পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেবেন ঘানার সাবেক প্রেসিডেন্ট নানার আডো ডানকওয়া আকুফো-আদো। সংগৃহীত ছবি
বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই চার্টারের ওপর অনুষ্ঠিতব্য গণভোট পর্যবেক্ষণের জন্য কমনওয়েলথ ১৪ সদস্যের একটি পর্যবেক্ষক দল পাঠাচ্ছে। এই পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেবেন ঘানার সাবেক প্রেসিডেন্ট নানার আডো ডানকওয়া আকুফো-আদো।

বুধবার (২১ জানুয়ারি) লন্ডনে এক ঘোষণায় কমনওয়েলথের মহাসচিব শার্লি বোচওয়ে পর্যবেক্ষক দলের সদস্যদের নাম প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশে একযোগে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের মাধ্যমে কমনওয়েলথ গণতান্ত্রিক শাসনব্যবস্থা জোরদার এবং দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করতে বিশ্বাসযোগ্য, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী প্রক্রিয়ার গুরুত্ব পুনর্ব্যক্ত করছে।

মহাসচিব আরও বলেন, বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক সন্ধিক্ষণে কমনওয়েলথের উপস্থিতি কেবল পর্যবেক্ষণমূলক দায়িত্ব পালনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি কমনওয়েলথের প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ। তিনি এই দায়িত্ব পালনে অংশগ্রহণের জন্য পর্যবেক্ষক দলের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পর্যবেক্ষক দলের প্রধান আকুফো-আদোর সঙ্গে কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশের রাজনীতি, আইন, গণমাধ্যম, জেন্ডার ও নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ে অভিজ্ঞ বিশেষজ্ঞরা অংশ নেবেন। দলটিকে সহায়তা করবে কমনওয়েলথ সেক্রেটারিয়েটের একটি সহায়ক দল, যার নেতৃত্বে থাকবেন ইলেক্টোরাল সাপোর্ট সেকশনের প্রধান ও উপদেষ্টা লিনফোর্ড অ্যান্ড্রুজ।


কমনওয়েলথ পর্যবেক্ষক দলের ম্যান্ডেট হলো নির্বাচন ও গণভোটের পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করা এবং তা বিশ্বাসযোগ্য, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলকভাবে অনুষ্ঠিত হয়েছে কি না—সে বিষয়ে একটি স্বাধীন মূল্যায়ন প্রদান করা। দলটি বাংলাদেশের জাতীয় আইন এবং যেসব আন্তর্জাতিক ও আঞ্চলিক মানদণ্ডে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ, এ প্রতিশ্রুতিগুলোর আলোকে নির্বাচনী প্রক্রিয়া বিশ্লেষণ করবে।

মিশন শেষে পর্যবেক্ষক দল তাদের পর্যবেক্ষণ ও সুপারিশসংবলিত একটি প্রতিবেদন কমনওয়েলথ মহাসচিবের কাছে জমা দেবে। পরবর্তীতে প্রতিবেদনটি বাংলাদেশ সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দলসমূহ, কমনওয়েলথভুক্ত সরকার এবং সাধারণ জনগণের জন্য প্রকাশ করা হবে।

এই পর্যবেক্ষক দলে আরও রয়েছেন— ক্যারিবিয়ান উইমেন ইন লিডারশিপের প্রেসিডেন্ট মিসেস লেব্রেখ্টা নানা ওয়ে হেসে-বেইন, কানাডার যোগাযোগ বিশেষজ্ঞ নীল ফিলিপ ফোর্ড, ফিজির প্যাসিফিক ইয়ুথ কাউন্সিলের সমন্বয়ক মিলিয়ানা ইগা রামাতানিভাই, মালয়েশিয়ার সাবেক সিনেটর দাতুক (ড.) রাস আদিবা মোহাম্মদ রাদজি, মালদ্বীপের সাবেক পররাষ্ট্র উপমন্ত্রী জেফ্রি সেলিম ওয়াহিদ, মরিশাসের ইলেক্টোরাল কমিশনার ইরফান আব্দুর রহমান, সিয়েরা লিওনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী অধ্যাপক ডেভিড জন ফ্রান্সিস, দক্ষিণ আফ্রিকার সাবেক প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মান্ডলা মুচুনু, শ্রীলঙ্কার কলম্বো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. দীনেশ সমররত্ন, উগান্ডার আইন বিশেষজ্ঞ ড. উইনিফ্রেড মেরি তারিনেবা কিরিয়াবওয়ার, যুক্তরাজ্যের সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষজ্ঞ রোজমেরি অজয়ি এবং জাম্বিয়ার প্রধান নির্বাচনী কর্মকর্তা ক্রিটিকাস প্যাট্রিক এনশিন্ডানো।


/ইউএমএইচ


  বিষয়:   নির্বাচন  কমনওয়েলথ পর্যবেক্ষক দল 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: