মাগুরায় আমির হামজার বিরুদ্ধে মামলা

মাগুরা প্রতিনিধি

সারাদেশ

মাগুরায় ইসলামী বক্তা ও কুষ্টিয়া-৩ আসনের জামায়াত প্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার

2026-01-22T14:51:02+00:00
2026-01-22T14:51:02+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
মাগুরায় আমির হামজার বিরুদ্ধে মামলা
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ২:৫১ পিএম 
জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা। সংগৃহীত ছবি
মাগুরায় ইসলামী বক্তা ও কুষ্টিয়া-৩ আসনের জামায়াত প্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করার অভিযোগে মামলাটি করা হয়। 

বুধবার (২২ জানুয়ারি) মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গৌর সুন্দরীর আদালতে বেলা সাড়ে ১২টায় আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মামলাটি করেন। 

অভিযুক্ত মুফতি আমির হামজা কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী। সম্প্রতি আরাফাত রহমান কোকোকে নিয়ে তার করা একটি বিরূপ মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে চারিদিকে সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন।


বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাজী মিহির জানান, এই মামলায় আর্থিক ক্ষতিপূরণ দাবি না করে শান্তি ও ন্যায়বিচার কামনা করা হয়েছে।

সময়ের আলো/আআ
  বিষয়:   জামায়াত  বিএনপি  আমির হামজা  বক্তব্য 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: