প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৩:১৩ পিএম আপডেট: ২২.০১.২০২৬ ৩:১৩ পিএম
ময়মনসিংহ-৪ (সদর) আসনের বিভিন্ন দলের প্রার্থীরা একসঙ্গে শপথ নেন। সংগৃহীত ছবি‘সহিংসতা নয়, শান্তিই জনগণের দাবি’ এই নীতিতে বহুদলীয় সম্প্রীতির লক্ষ্যে ময়মনসিংহে একই মঞ্চে শপথ নিয়েছেন নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে নগরীর জিমনেসিয়ামে ময়মনসিংহ-৪ (সদর) আসনের বিভিন্ন দলের প্রার্থীরা একসঙ্গে শপথ নেন।
জানা যায়, মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম, সম্প্রীতি টিম ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজনে চার দিনব্যাপী এই সম্প্রীতির শপথের উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্লাটফর্মে বিএনপি, জামায়াতে ইসলামী, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, এনসিপি ও গণফোরাম অংশগ্রহণ করে।
‘সহিংসতা নয়, শান্তিই জনগণের দাবি’ এই বক্তব্য জনগণের মাঝে ছড়িয়ে দেওয়া এবং প্রার্থীদের মাধ্যমে সমর্থকদের মাঝে শান্তির বার্তা পৌঁছানোই উদ্যোক্তাদের লক্ষ্য।
সময়ের আলো/আআ