তিন নেতার মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণায় এনসিপি

ঢাবি প্রতিনিধি

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের নির্বাচনী প্রচারণা শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত তিন নেতার—শেরে বাংলা এ কে ফজলুল হক,

2026-01-22T15:18:21+00:00
2026-01-22T15:18:21+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
রাজনীতি
তিন নেতার মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণায় এনসিপি
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৩:১৮ পিএম 
নির্বাচনী প্রচারণায় এনসিপির নেতারা। ছবি : সময়ের আলো
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের নির্বাচনী প্রচারণা শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত তিন নেতার—শেরে বাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও খাজা নাজিমুদ্দিন—মাজার জিয়ারতের মাধ্যমে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত এই তিন নেতার মাজার জিয়ারত শেষে শহীদ শরিফ ওসমান হাদীর কবরও জিয়ারত করেন এনসিপির নেতাকর্মীরা।

মাজার জিয়ারতের পর ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণভোটে আপনারা ‘হ্যাঁ’ ভোট দিন। গণভোটে ‘হ্যাঁ’-এর মাধ্যমে সংস্কারের যাত্রাকে অব্যাহত রাখুন এবং শরিফ ওসমান হাদি ভাইকে হত্যা করা হত্যাকারীদের বিচার আমাদের আজকের নির্বাচনী যাত্রার অন্যতম প্রধান দাবি। আমরা অবশ্যই এই হত্যাকাণ্ডের সুষ্ঠ বিচার এই বাংলার মাটিতে আদায় করে ছাড়বো।


তিনি আরও বলেন, ১০ দলীয় ঐক্যজোট সাধারণ মানুষের কথা বলে, গণঅভ্যুত্থানের কথা বলে, সংস্কারের কথা বলে এবং সার্বভৌমত্বের কথা বলে। ১০ দলীয় নির্বাচনী ঐক্য বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে—আমরা এটাই প্রত্যাশা করি। বাংলাদেশের সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছেন। জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে সংস্কারে অগ্রযাত্রা এগিয়ে নিতে হলে ১০ দলীয় ঐক্যজোটের জয় লাভের কোনো বিকল্প নেই।


/ইউএমএইচ
  বিষয়:   এনসিপি  নির্বাচন 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: