চট্টগ্রামে র‍্যাব কর্মকর্তা হত্যার ঘটনায় মামলা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী হামলায় র‍্যাবের উপসহকারী পরিচালক মো. মোতালেব হোসেন ভুঁইয়া হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। মামলায় ২৯

2026-01-22T15:29:30+00:00
2026-01-22T15:29:30+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে র‍্যাব কর্মকর্তা হত্যার ঘটনায় মামলা
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৩:২৯ পিএম 
নিহত র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেন ভুঁইয়া। সংগৃহীত ছবি
চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী হামলায় র‍্যাবের উপসহকারী পরিচালক মো. মোতালেব হোসেন ভুঁইয়া হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। মামলায় ২৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা করা হয়। 

বুধবার (২১ জানুয়ারি) রাতে র‍্যাবের একজন কর্মকর্তা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ইয়াসিন নামক ব্যক্তিকে এক নম্বর আসামি করা হয়েছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

পুলিশ জানায়, গত সোমবার বিকেলে জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাস দমনে অভিযানে চালায় র‍্যাব। একপর্যায়ে সন্ত্রাসীরা র‍্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, কয়েকশ দুর্বৃত্ত লাঠিসোঁটা নিয়ে র‍্যাবের দুটি মাইক্রোবাসকে ধাওয়া করে। তারা গাড়ির কাচ ভাঙচুর করে এবং র‍্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। হামলাকারীরা র‍্যাব সদস্যদের মারধর করে এবং তাদের ব্যবহৃত অস্ত্র ছিনিয়ে নেয়।


হামলার সময় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকার গেট বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। যাতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা পৌঁছাতে না পারে। এই নৃশংস হামলায় র‍্যাব কর্মকর্তা মো. মোতালেব হোসেন ভূঁইয়াকে গুলি করে ও পিটিয়ে হত্যা করা হয়। এতে আরও চারজন র‍্যাব সদস্য গুরুতর আহত হন।

নিরাপত্তা বাহিনীর দাবি, জঙ্গল সলিমপুর এলাকা দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভয়ারণ্য হিসেবে পরিচিত। এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ।

সময়ের আলো/আআ
  বিষয়:   নিহত  র‍্যাব  মামলা  অভিযান 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: