মির্জা ফখরুলের পক্ষে প্রচারণায় ছোট ভাই ফয়সল

ঠাকুরগাঁও প্রতিনিধি

সারাদেশ

ঠাকুরগাঁও ১ (সদর) আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরু হয়েছে। প্রচারণা উদ্ধোধন করেন মির্জা

2026-01-22T15:44:29+00:00
2026-01-22T15:44:29+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
সারাদেশ
মির্জা ফখরুলের পক্ষে প্রচারণায় ছোট ভাই ফয়সল
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৩:৪৪ পিএম   (ভিজিট : ১৮২)
মির্জা ফখরুলের জন্য ভোট প্রার্থনা করছেন ছোট ভাই মির্জা ফয়সল। সংগৃহীত ছবি
ঠাকুরগাঁও ১ (সদর) আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরু হয়েছে। প্রচারণা উদ্ধোধন করেন মির্জা ফখরুলের ছোট ভাই মির্জা ফয়সল আমিন। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টায় শহরের রিভারভিউ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে প্রচারণা কার্যক্রম উদ্বোধন করা হয়। এ সময় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি সাধারণ মানুষের কাছে ধানের শীষ প্রতীকে ভোট ও দোয়া প্রার্থনা করেন।

মির্জা ফয়সল আমিন সাংবাদিকদের বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার নিশ্চিত এবং স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়তে বিএনপির বিকল্প নেই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন পরীক্ষিত, সাহসী ও ত্যাগী নেতা। ঠাকুরগাঁও ১ আসনের মানুষ ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্রের পক্ষে রায় দেবেন এটাই আমাদের দৃঢ় বিশ্বাস।

নির্বাচন আচরণবিধি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি নির্বাচন আচরণবিধি মেনে চলতে সচেতন। একই সঙ্গে তিনি অন্যান্য রাজনৈতিক দল ও সাধারণ নাগরিকদেরও আচরণবিধি সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনে কোনো বড় চ্যালেঞ্জ দেখছি না। এক সময় একটি ষড়যন্ত্রকারী মহল নির্বাচন বানচালের চেষ্টা করেছিল, এখনও তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত। তবে দেশের আপামর জনসাধারণ নির্বাচনকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে। আমরা চাই দ্রুত, সুন্দর ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক।


গণভোট প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি ইতোমধ্যে সংস্কার সনদে স্বাক্ষর করেছে এবং সেই সনদের আলোকে গণভোটে দলের প্রচারণা কার্যক্রম চলছে।

এ সময় উপস্থিত জেলা বিএনপির নেতারা জানান, আগামীর দিনগুলোতে ঠাকুরগাঁও ১ আসনের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে পর্যায়ক্রমে গণসংযোগ ও প্রচারণা আরও জোরদার করা হবে।


সময়ের আলো/আআ


  বিষয়:   মির্জা ফখরুল  বিএনপি  নির্বাচন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: