বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক আহ্বায়ক সজীব সরকারসহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনে দলটির প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে আনুষ্ঠানিকভাবে ছাত্রদলের রাজনীতিতে যোগদান করেন তারা।
যোগদানকারীদের মধ্যে অন্যরা হলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইয়াসির আরাফাত ইশান, যুগ্ম-আহ্বায়ক আসির ইন্তেসার অয়ন, টি এম মুশফিক সাদ, রাহাত তালুকদার, সাদমান জাহিন, সিনিয়র মুখ্য সংগঠক যুবায়ের আল ইসলাম সেজান, সিনিয়র সহ মুখপাত্র সাদিয়া আহমেদ সিনহা প্রমুখ।
এ সময় তাদের স্বাগত জানিয়ে বিএনপি নেতা টুকু বলেন, বাংলাদেশে যত সংস্কার হয়েছে জিয়াউর রহমান থেকে শুরু করে খালেদা জিয়া তাদের হাত ধরে হয়েছে। নতুন বাংলাদেশ গড়ার জন্য তারেক রহমান প্রস্তুত। তোমরা জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে যোগদান করেছ, তোমাদের স্বাগত জানাই।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন।
এ সময় জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, ভিপি অমর কৃষ্ণ দাস, রকিবুল হাসান রতন, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, হারুন-অর-রশিদ খান হাসানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এফআর