পুকুরে মিলল যুবকের লাশ

তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জের তাড়াশে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নেমে সবুজ হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর সাড়ে

2026-01-22T18:06:06+00:00
2026-01-22T18:06:06+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
পুকুরে মিলল যুবকের লাশ
তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৬:০৬ পিএম 
সংগৃহীত ছবি
সিরাজগঞ্জের তাড়াশে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নেমে সবুজ হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তাড়াশ পৌর এলাকার জাহাঙ্গীরগাতী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সবুজ হোসেন ওই গ্রামের মো. আমিন হোসেন মোল্লার ছেলে। তিনি মৃগীরোগী ছিলেন। 

স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সবুজ বাড়ির পাশে পুকুর ঘাটে যান। পরে দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেন। তার কোনো সন্ধান না থানায় জানানো হয়।  

এ সময় তাড়াশ থানা উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন ও তাড়াশ ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে পুকুর ঘাটে নিহত সবুজের রাখা ব্যাগ দেখে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুকুরে উদ্ধার অভিযান চালায়। দীর্ঘ চেষ্টার পর পুকুর থেকে সবুজের লাশ উদ্ধার করেন। 


তাড়াশ ফায়ার সার্ভিসের স্টেশনের টিম লিডার জহুরুল ইসলাম জানান, পুকুরে নেমে সবুজ হোসেনের লাশ উদ্ধার করা হয়। পরে মরদেহ উদ্ধার করে তাড়াশ উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সময়ের আলো/আআ


  বিষয়:   লাশ  মৃত্যু  পুকুর  ফায়ার সার্ভিস 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: