মেঘনায় ধরা পড়লো ২০ কেজির বাঘা আইড়

চাঁদপুর প্রতিনিধি

সারাদেশ

চাঁদপুরে মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ২০ কেজি ৬০০ গ্রাম ওজনের বাঘা আইড় মাছ। পরে মাছটি ৩৯ হাজার টাকায়

2026-01-22T19:06:10+00:00
2026-01-22T19:06:10+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
মেঘনায় ধরা পড়লো ২০ কেজির বাঘা আইড়
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৭:০৬ পিএম 
মেঘনা নদীতে ধরা পড়া ২০ কেজি ওজনের বাঘা আইড় মাছ। সংগৃহীত ছবি
চাঁদপুরে মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ২০ কেজি ৬০০ গ্রাম ওজনের বাঘা আইড় মাছ। পরে মাছটি ৩৯ হাজার টাকায় বিক্রি হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকার মৎস্য অবতরণ কেন্দ্রের ‘ইলিশ আপডেট’ নামক মৎস্য আড়তে নিলামে মাছটি বিক্রি হয়।

জেলেদের জানান, বর্তমানে মেঘনা নদীতে এত বড় বাঘা আইড় মাছ খুবই বিরল। বড় মাছ ধরা পড়ায় জেলেদের মধ্যেও উৎসাহ ও আনন্দ দেখা যায়। মাছ ব্যবসায়ীদের ধারণা, স্বাদ ও গুণগত মানের কারণে বাঘা আইড় মাছের চাহিদা দিন দিন বাড়ছে। 

ইলিশ আপডেট আড়তের ব্যবসায়ী আব্দুল কাবির জানান, মেঘনা নদীতে মাছ ধরার সময় জেলেদের জালে ধরা পড়ে বড় আকৃতির এই বাঘা আইড় মাছটি। মাছটি ধরার পর জেলেরা সেটি চাঁদপুর মাছঘাটে নিয়ে আসেন। পরে সেখানে নিলামের মাধ্যমে মাছটি কিনে নেন তিনি।


তিনি আরও জানান, বাঘা আইড় মাছটির ওজন ছিল ২০ কেজি ৬০০ গ্রাম। নিলামে মাছটির প্রতিকেজির মূল্য নির্ধারণ করা হয় এক হাজার ৯০০ টাকা। সব মিলিয়ে মাছটির মোট দাম দাঁড়ায় প্রায় ৩৯ হাজার টাকা। নিলাম শেষে ঢাকার একজন ক্রেতা মাছটি কিনে নেন। চাঁদপুর মাছঘাটে এমন বড় মাছ উঠলেও, এত বেশি দামে বিক্রির ঘটনা খুব কম।

সময়ের আলো/আআ

  বিষয়:   বাঘা আইড়  মাছ  মেঘনা নদী  চট্টগ্রাম 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: