প্রচারণার প্রথম দিনে প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রামে প্রচারণার প্রথম দিনে চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে বৃহত্তর সুন্নি জোট-সমর্থিত প্রার্থীর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে

2026-01-22T19:39:11+00:00
2026-01-22T19:39:35+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
প্রচারণার প্রথম দিনে প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৭:৩৯ পিএম  আপডেট: ২২.০১.২০২৬ ৭:৩৯ পিএম
হামলায় ক্ষতিগ্রস্ত প্রার্থীর গাড়ি। সংগৃহীত ছবি
চট্টগ্রামে প্রচারণার প্রথম দিনে চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে বৃহত্তর সুন্নি জোট-সমর্থিত প্রার্থীর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে নগরের কোতোয়ালি থানার সিরাজউদ্দৌলা রোডে এ ঘটনা ঘটে। এতে প্রার্থী মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদের ব্যবহৃত ব্যক্তিগত গাড়ির সামনের কাচ ভেঙে যায়।

ভুক্তভোগী প্রার্থী মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ বলেন, সুন্নি জোটের প্রার্থী হিসেবে আমি প্রচারণায় ছিলাম। ভোটের মাঠে আমার সম্ভাবনায় ঈর্ষান্বিত হয়ে গাড়িতে হামলা করা হয়েছে। প্রচারণা শুরুর প্রথম দিনে হামলার ঘটনা খুবই দুঃখজনক।

তিনি আরও বলেন, দুর্বৃত্তরা আমার গাড়ির দিকে ঢিল ছুড়েছে। ঘটনার সময় আমি গাড়িতেই ছিলাম। হামলার ঘটনায় আমি আতঙ্কগ্রস্ত। 


হামলার বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, এক প্রার্থীর গাড়িতে হামলার বিষয়টি আমরা শুনেছি। পুলিশ টিম তাৎক্ষণিক ঘটনাস্থলে গেছে। সেখান থেকে তারা বিস্তারিত তথ্য নিয়েছে। তবে দুপুর পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেয়নি।

এদিকে প্রচারণার প্রথম দিনে একটি হামলার ঘটনা ঘটলেও নগরী ও জেলার কোথাও বড় কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবে চলেছে প্রার্থী ও কর্মীদের প্রচারণা। 

বৃহস্পতিবার নগরীর কদমতলী এলাকা থেকে প্রচারণা শুরু করেছেন চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের বিএনপির প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি হেঁটে হেঁটে প্রচারণা চালান। ভোটারদের সাথে কুশল বিনিময় করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী। 

সময়ের আলো/আআ


  বিষয়:   নির্বাচন  বিএনপি  হামলা  প্রার্থী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: