জিয়া ও খালেদার কবর জিয়ারত করে প্রচার শুরু করলেন নীরব

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও চেয়ারপার্সন খালেদা জিয়ার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ঢাকা -১২ আসনে ( সংসদীয়

2026-01-22T20:04:45+00:00
2026-01-22T20:04:45+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
জিয়া ও খালেদার কবর জিয়ারত করে প্রচার শুরু করলেন নীরব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৮:০৪ পিএম 
জিয়া ও খালেদার কবর জিয়ারত করে প্রচার শুরু করলেন নীরব। ছবি : সংগৃহীত
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও চেয়ারপার্সন খালেদা জিয়ার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ঢাকা -১২ আসনে ( সংসদীয় আসন-১৮৫) বিএনপির সাবেক নেতা ও স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব।

বৃহস্পতিবার সকালে হাজার হাজার নেতাকর্মীকে সাথে নিয়ে সাইফুল আলম নীরব জিয়া উদ্যানে গিয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজার জিয়ারত করে মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেন।

প্রচারণা শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে সাইফুল আলম নীরব বলেন, আমি বৃহত্তর তেজগাঁও এর সন্তান। আমি জনগণের চাপে প্রার্থী হয়েছি। আপনাদের সবাইকে সাথে নিয়ে আমি একটি চাঁদাবাজ দখলবাজ ও সন্ত্রাস মুক্ত একটি সামাজিক বন্ধনের ঢাকা ১২ গড়তে চাই। 

তিনি বলেন, এই আসনে ফুটবল মার্কায় বিজয়ী হয়ে আমি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে আসনটি উপহার দিতে চাই।

নীরব বলেন, ঢাকা-১২ মডার্ন এলাকা হিসেবে গড়ে তুলতে কাজ করবো। পরিষ্কার ভাষায় বলতে চাই আল্লাহ আমাকে সফল করলে মাদকের কোনো চিহ্ন থাকতে দেবো না। চাঁদাবাজদের অস্তিত্ব থাকতে দেবো না। কিশোর গ্যাং থাকবে না। ফুটপাথে নয় হকারদের অন্য স্থানে ব্যবসা করার জন্য ব্যবস্থা করবো। ফুটপাথ মুক্ত করবো, রাস্তাঘাট পরিষ্কার করবো। তেজগাঁও ট্রাকস্ট্যান্ড খালি জায়গায় ট্রাক রাখার ব্যবস্থা করবো। ড্রেনেক সমস্যা দূর করতে চেষ্টা করবো। এলাকার সবাইকে এই আসনকে মডেল শহর হিসেবে তৈরি করব।

তিনি বলেন, আমি শহীদ জিয়া এবং খালেদা জিয়ার সৈনিক, আমি তারেক রহমানের সৈনিক, আমি স্বতন্ত্র প্রার্থী। এখানে কোনো ধানের শীষ প্রতীক নাই, ধানের শীষ মানেই ফুটবল। এই আসনে বিএনপি মানেই ফুটবল। ঢাকা-১২ তে শহীদ জিয়ার মার্কা ফুটবল বলে দাবি করেন তিনি।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   বিএনপি  সাইফুল আলম নীরব 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: