বেশি প্রার্থী ও ব্যালট দুটি হওয়ায় ভোট গণনায় বেশি সময় লাগতে পারে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী সংখ্যা বেশি হওয়ায় ও প্রবাসীদের জন্য এবং অভ্যন্তরীণ ভোটারদের জন্য ভিন্ন ধরনের ব্যালট ব্যবহার করায়

2026-01-22T22:18:34+00:00
2026-01-22T22:18:34+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
বেশি প্রার্থী ও ব্যালট দুটি হওয়ায় ভোট গণনায় বেশি সময় লাগতে পারে
ইসি সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ১০:১৮ পিএম 
বৃহস্পতিবার নির্বাচন ভবনে মোবাইল অপারেটর, ব্যাংক ও বিএনসিসির কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক কথা বলেন ইসি সচিব। সংগৃহীত ছবি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী সংখ্যা বেশি হওয়ায় ও প্রবাসীদের জন্য এবং অভ্যন্তরীণ ভোটারদের জন্য ভিন্ন ধরনের ব্যালট ব্যবহার করায় ভোটগ্রহণ এবং গণনায় উভয়ক্ষেত্রেই স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা বেশি সময় লাগতে পারে। এমনটাই জানিয়েছেন, নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মোবাইল অপারেটর, ব্যাংক ও বিএনসিসির কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। 

এ সময় সচিব বলেন, ‘এবার প্রবাসীদের জন্য এবং অভ্যন্তরীণ ভোটারদের জন্য ভিন্ন ধরনের ব্যালট ব্যবহার করা হচ্ছে। দুটি ব্যালট এবং অধিক প্রার্থীর কারণে ভোট গণনায় সময় লাগবে। বিশেষ করে রিটার্নিং অফিসারের কার্যালয়ে পোস্টাল ব্যালট গণনায় বড় চ্যালেঞ্জ রয়েছে।’ 

তিনি বলেন, ‘ফেনী-৩ আসনে ১৬ হাজার ৩৮ জন, চট্টগ্রাম-১৫ আসনে ১৪ হাজার ২৭৪ জন এবং কুমিল্লায় ১৩ হাজার ৯৩৯ জন পোস্টাল ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন। একটি কেন্দ্রে ৩ হাজার ভোটার থাকলেও পোস্টাল ব্যালটের চাপ ৫-৬ গুণ বেশি, যা ফলাফল প্রকাশে বিলম্ব ঘটাতে পারে।’ 


নির্বাচনে কালো টাকার প্রভাব রোধে মোবাইল ব্যাংকিং নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে সচিব বলেন, ‘পুরোপুরি শাটডাউন বা বন্ধ করার পরিকল্পনা আমাদের নেই। তবে লেনদেনের ওপর একটি লিমিট বা সীমা নির্ধারণ করে দেওয়া হতে পারে। আই-ব্যাংকিংয়ের ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করা হতে পারে।’ 

ভোটারদের এনআইডি কার্ড অন্য কারও কাছে হস্তান্তর না করার বিষয়ে সতর্ক করে সচিব বলেন, ‘মিরপুরে এনআইডি কার্ড নেওয়ার মতো যে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে, তা আচরণবিধি লঙ্ঘন। ভোটারদের সচেতন হতে হবে।’ 

দ্বৈত নাগরিকত্ব নিয়ে টিআইবির উদ্বেগের বিষয়ে তিনি বলেন, ‘নাগরিকত্ব ত্যাগের প্রক্রিয়াটি সময়সাপেক্ষ। তবে কেউ যদি তথ্য গোপন করে প্রার্থী হন এবং পরে তা প্রমাণিত হয়, তবে আরপিও’র নতুন ধারা অনুযায়ী কমিশন যেকোনো সময় ব্যবস্থা নিতে পারবে।’ 

নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তার জন্য এবার ১৬ হাজারের বেশি বিএনসিসি ভলান্টিয়ার কাজ করবেন। আগামী রোববার তাদের কমান্ড স্ট্রাকচার ও ডেপ্লয়মেন্ট প্ল্যান চূড়ান্ত করা হবে বলে জানান সচিব। 

ইসি সচিবের তথ্যমতে, ‘গতকাল রাত পর্যন্ত প্রার্থী সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৮১ জনে। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ২৪৯ জন এবং নারী প্রার্থী ৭৬ জন। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি সর্বোচ্চ ২৮৮ জন প্রার্থী দিয়েছে। সবচেয়ে বেশি ১৫ জন প্রার্থী রয়েছেন ঢাকা-১২ আসনে এবং সর্বনিম্ন ২ জন প্রার্থী পিরোজপুর-১ আসনে। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   বেশি প্রার্থী  ব্যালট  ভোট গণনা  সময়  ইসি সচিব 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: