ব্যক্তিগত সহকারী হয়ে গেলেন স্ত্রী

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

ওপার বাংলার জনপ্রিয় অভিনেতাহিরণদ্বিতীয় বিয়ে করেছেন। স্ত্রীর নাম হৃতিকা গিরি। সম্পর্কের বিষয়ে তেমন কিছু না জানালেও হৃতিকা গিরির সঙ্গে হিরণের

2026-01-22T23:27:36+00:00
2026-01-22T23:27:36+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
ব্যক্তিগত সহকারী হয়ে গেলেন স্ত্রী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ১১:২৭ পিএম 
টলিউডের জনপ্রিয় অভিনেতা হিরণ ও হৃতিকা গিরি। সংগৃহীত ছবি
ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা হিরণ দ্বিতীয় বিয়ে করেছেন। স্ত্রীর নাম হৃতিকা গিরি। সম্পর্কের বিষয়ে তেমন কিছু না জানালেও হৃতিকা গিরির সঙ্গে হিরণের বিয়ের ছবি ছড়িয়ে পড়েছে। ‘বেনারসের ঘাটে’ জুটিকে দেখা গেল সাত পাকে বাঁধা পড়তে। প্রকাশের পর সেই ছবি ঝড়ের বেগে ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। এরপর খোঁজ নেওয়া শুরু হলো কে এই হৃতিকা গিরি। তিনি ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ? নাকি রাজনীতির মানুষ? 

জানা গেছে, আদতে পশ্চিমবঙ্গের মেদিনীপুরের মেয়ে হৃতিকা গিরি। হিরণের স্ত্রী অনিন্দিতার দাবি হৃতিকার বয়স ২১। আইনের ছাত্রী ছিলেন তিনি। তার আইনে স্নাতক ডিগ্রিও রয়েছে। এখানেই শেষ নয়। যোগব্যায়ামে জাতীয় পর্যায়ে গোল্ড মেডেল পেয়েছিলেন হৃতিকা। 


হৃতিকার ইনস্টাগ্রামে দেখা যায়, নানান ছবি ও ভিডিও। মূলত ইনস্টাগ্রাম প্রোফাইল থেকেই এই তথ্য জানা গেছে। এমনকি, ২০১৯ এবং ২০২২ সালে দুটি সুন্দরী প্রতিযোগিতায়ও সেরা হয়েছিলেন তিনি। বেশ কিছু মিউজিক ভিডিওতেও দেখা গেছে তাকে। 

এ বিষয়ে হিরণের স্ত্রী অনিন্দিতা জানিয়েছিলেন, তিনি হৃতিকাকে হিরণের ব্যাক্তিগত সহকারী বলেই জানতেন। তবে, টলিপাড়ার গুঞ্জন বলছে, টলিউডের এক হ্যান্ডসাম হিরো, যার ছবি গত বছর পূজাতে মুক্তি পেয়েছে, তার সঙ্গে নাকি দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন হৃতিকা। 

এদিকে, হিরণের দ্বিতীয় বিয়ের ছবি দেখে স্ত্রী অনিন্দিতা জানান, তাদের বিয়ের বয়স ২৫। ডিভোর্স হয়নি। মেয়ে ও আমার ওপর খুব অত্যাচার হয়েছে। কাউকে এটা বলিনি। কারণ, মেয়েরও একটা ক্যারিয়ার রয়েছে। সেটা নষ্ট করতে চাইনি। এখন আর বলার কিছু নেই। সবাই তো সব কিছু দেখতেই পাচ্ছে। বলার কোনো ভাষা নেই। কতোটা অভদ্র একটা লোক হতে পারে, আবার ইনস্টাগ্রাম থেকে বিয়ের ছবি পোস্ট করেছিল। কোনোদিন তো মেয়ের একটাও ছবি পোস্ট করেনি! এর থেকে বোঝা যায়, কতটা খারাপ মানুষ হিরণ। 

সময়ের আলো/এনএ 
  বিষয়:   ব্যক্তিগত সহকারী  স্ত্রী  হিরণ  টলিউড 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: