এবার কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

এবার ঢাকার কেরানীগঞ্জে হাসান মোল্লা নামে এক বিএনপি নেতাকে বাড়ির পাশেই গুলি করেছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে

2026-01-22T23:36:09+00:00
2026-01-22T23:36:45+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
এবার কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ১১:৩৬ পিএম  আপডেট: ২২.০১.২০২৬ ১১:৩৬ পিএম
গ্রাফিক : সময়ের আলো
এবার ঢাকার কেরানীগঞ্জে হাসান মোল্লা নামে এক বিএনপি নেতাকে বাড়ির পাশেই গুলি করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে কেরানীগঞ্জের ঢালিকান্দি এলাকায় এ ঘটনাটি ঘটে। পরে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

গুলিবিদ্ধ হাসান মোল্লা কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। 

বিষয়টি নিশ্চিতে করে হাসান মোল্লার ছোট ভাই রাকিব হোসেন জানান, আমার ভাই রাতে এলাকায় একটি ওয়াজ মাহফিলে অনুষ্ঠান থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছামাত্র দুই দুর্বৃত্ত একটি মোটরসাইকেলযোগে দ্রুত গতিতে এসে তাকে গুলি করে পালিয়ে যায়। এতে তিনি পেটের ডান পাশে গুলিবিদ্ধ হন। 

এসময় তার আত্মচিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে দ্রুত উদ্ধার করে। তবে কে বা করা গুলি করেছে তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, রাত সাড়ে ১০টার পরে হাসান মোল্লা নামে এক বিএনপি নেতা গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে আসে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

প্রসঙ্গত, এদিন দুপুরে পাবনার সাঁথিয়া উপজেলার বনগ্রাম বাজারেও মন্তাজ আলী নামে স্বেচ্ছাসেবক দলের সাবেক এক নেতাকে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। তবে গুলি তার গায়ে লাগেনি। তার একটি হাতের পাশ দিয়ে গুলি চলে যায়।

এফআর
  বিষয়:   কেরানীগঞ্জ  বিএনপি  নেতা  গুলি 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: