বিশ্বকাপের ভেন্যু বদলের দাবিতে ফের চিঠি বিসিবির

ক্রীড়া ডেস্ক

খেলা

আইসিসি ভেন্যু না বদলালে নিরাপত্তাশঙ্কার কারণে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে না বাংলাদেশ, এটাই এখন চূড়ান্ত।গতকাল বিকেলে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিশ্বকাপের দলে

2026-01-23T10:46:10+00:00
2026-01-23T10:48:53+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
খেলা
বিশ্বকাপের ভেন্যু বদলের দাবিতে ফের চিঠি বিসিবির
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ১০:৪৬ এএম  আপডেট: ২৩.০১.২০২৬ ১০:৪৮ এএম  (ভিজিট : ১৭৪)
সংগৃহীত ছবি
আইসিসি ভেন্যু না বদলালে নিরাপত্তাশঙ্কার কারণে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে না বাংলাদেশ, এটাই এখন চূড়ান্ত। 

গতকাল বিকেলে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিশ্বকাপের দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে এক সভার পর যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, ‘আমাদের সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার কোনো রকম সুযোগ নেই।’ 

অর্থাৎ আইসিসি ভেন্যু না বদলানোর সিদ্ধান্ত জানানোর পরও বাংলাদেশ ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে না যাওয়ার অবস্থানে অটল আছে।

শুধু তা-ই নয়, নতুন করে নিজেদের অটল অবস্থানের কথা জানিয়ে গতকাল আবারও আইসিসি বরাবর ই-মেইল করেছে বিসিবি। তাতে আইসিসিকে অনুরোধ করা হয়েছে, বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবির বিষয়টি যেন আইসিসির স্বাধীন ডিসপিউট রেজোল্যুশন কমিটির কাছে পাঠানো হয়। আইসিসির কোনো বিষয় নিয়ে বিতর্ক উঠলে স্বাধীন আইনজীবীদের নিয়ে গঠিত এই কমিটি সেটির সুরাহা করে।

বিসিবির আশা, তাদের অনুরোধে সাড়া দিয়ে আইসিসি ভেন্যু পরিবর্তনের দাবিটি ডিসপিউট রেজোল্যুশন কমিটির কাছে পাঠাবে। তবে পরশুর ঘোষণার পর আইসিসি এ নিয়ে আনুষ্ঠানিকভাবে আর কিছু বলেনি। আর ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বিষয়টি নিয়ে শুরু থেকেই নীরব।


ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্য অনুযায়ী, আইসিসি শেষ পর্যন্ত ভেন্যু পরিবর্তনের দাবি না মানলে ভারত ও শ্রীলঙ্কায় আগামী ৭ ফেব্রুয়ারি শুরু এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা হচ্ছে না। টুর্নামেন্টের প্রথম পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই ছিল ভারতের দুই শহর—কলকাতা ও মুম্বাইয়ে।

সরকার কোন পরিস্থিতিতে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, ক্রিকেটারদের সঙ্গে সভায় ক্রীড়া উপদেষ্টা সেটি ব্যাখ্যা করে বলেছেন। ক্রিকেটাররাও নাকি তা বুঝতে পেরেছেন। আলোচনার বিস্তারিত আসিফ নজরুল সংবাদমাধ্যমে না বললেও জানা গেছে, ক্রিকেটাররা সরকারের সিদ্ধান্তে দ্বিমত প্রকাশ করেননি। 

সভায় মতামত জানতে চাওয়া হলে তারা বলেছেন, খেলোয়াড় হিসেবে খেলাটাই তাদের কাজ। তবে তাদের অভিভাবক সরকার ও বিসিবি। তারা যে সিদ্ধান্ত নেবে, ক্রিকেটাররা সেটাকেই সমর্থন করবেন।

কিছু উগ্রবাদী গোষ্ঠীর হুমকির মুখে ৩ জানুয়ারি মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত জানায় বিসিসিআই। এ ঘটনার পর নিরাপত্তা-সংকটের কারণে বাংলাদেশ দল ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বলে জানিয়ে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতের সে নিরাপত্তা পরিস্থিতি এখনো বদলায়নি বলে মনে করেন আসিফ নজরুল।

সময়ের আলো/এআর


  বিষয়:   বিশ্বকাপ  চিঠি  বিসিবি 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: