মুছাব্বির হত্যা, আরেক শুটার গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মোছাব্বির (৪৪) হত্যা মামলায় আরেক শুটারকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। নরসিংদী

2026-01-23T13:06:11+00:00
2026-01-23T13:49:48+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
মুছাব্বির হত্যা, আরেক শুটার গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ১:০৬ পিএম  আপডেট: ২৩.০১.২০২৬ ১:৪৯ পিএম
সংগৃহীত ছবি
রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মোছাব্বির (৪৪) হত্যা মামলায় আরেক শুটারকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। নরসিংদী থেকে গ্রেফতারকৃত ওই শুটারের নাম রহিম। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যা মামলায় আরেক শুটার রহিমকে নরসিংদী থেকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযান এখনো চলমান রয়েছে। এ বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আগামীকাল বিস্তারিত জানানো হবে। 


এর আগে, মোছাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতারের তথ্য জানায় পুলিশ। গত ১০ জানুয়ারি দিবাগত রাতে মানিকগঞ্জ ও গাজীপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলেন- জিন্নাত (২৪), আব্দুল কাদির (২৮) ও মো.রিয়াজ (৩২)। 

এর আগে, গত ৭ জানুয়ারি রাত ৮টা ২০ মিনিটের দিকে রাজধানীর বসুন্ধরা সিটির পেছনে স্টার হোটেলের সামনে মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন ৮ জানুয়ারি নিহত মুছাব্বিরের স্ত্রী সুরাইয়া আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনকে আসামি তেজগাঁও থানায় মামলা দায়ের করেন। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   মুছাব্বির হত্যা  শুটার গ্রেফতার 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: