গভীর রাতে টিনশেড মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গভীর রাতে টিনশেড মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি স্বর্ণের দোকানসহ পাঁচটি দোকান পুড়ে গেছে। ভুক্তভোগীদের দাবি,

2026-01-23T13:33:54+00:00
2026-01-23T13:33:54+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
গভীর রাতে টিনশেড মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ১:৩৩ পিএম   (ভিজিট : ১৫৬)
সিদ্ধিরগঞ্জে গভীর রাতে টিনশেড মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গভীর রাতে টিনশেড মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি স্বর্ণের দোকানসহ পাঁচটি দোকান পুড়ে গেছে। ভুক্তভোগীদের দাবি, এ ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত ১টার পর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর আজিবপুর রেললাইন সংলগ্ন তিন রাস্তার মোড়ে অবস্থিত টিনশেড মার্কেটে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয়রা জানান, আগুনের খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে মার্কেটের পাঁচটি দোকান সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। দোকানগুলোর ভেতরে থাকা মালামাল পুড়ে যাওয়ায় প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।


আদমজী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আশিকুর রহমান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তিনি বলেন, প্রায় ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়লেও ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ও হতাহতের আশঙ্কা এড়ানো গেছে।


/ইউএমএইচ


  বিষয়:   অগ্নিকাণ্ড  টিনশেড মার্কেট 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: