ইন্দোনেশিয়ায় বিমান দুর্ঘটনায় ১০ যাত্রীর মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় নিহত সব যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকায় টানা সাত

2026-01-23T13:45:38+00:00
2026-01-23T13:45:38+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ইন্দোনেশিয়ায় বিমান দুর্ঘটনায় ১০ যাত্রীর মরদেহ উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ১:৪৫ পিএম 
ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্টের একটি বিমান গত ১৭ জানুয়ারি মাকাসারের উদ্দেশে যাত্রাকালে নিখোঁজ হয়। সংগৃহীত ছবি
ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় নিহত সব যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকায় টানা সাত দিন ধরে পরিচালিত অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষে শুক্রবার (২৩ জানুয়ারি) কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে।

ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্টের একটি বিমান গত ১৭ জানুয়ারি মাকাসারের উদ্দেশে যাত্রাকালে নিখোঁজ হয়। পরবর্তীতে দক্ষিণ সুলাওয়েসির মাউন্ট বুলুসারাউং পাহাড়ের কাছাকাছি এলাকায় বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়।

সরকারি প্রতিবেদনে জানানো হয়েছে, বিমানটিতে সাতজন ক্রু সদস্য এবং মৎস্যক্ষেত্র নজরদারি মিশনে নিয়োজিত তিনজন যাত্রীসহ মোট ১০ জন আরোহী ছিলেন।

যৌথ অনুসন্ধান ও উদ্ধার অভিযানে অংশ নেওয়া ইন্দোনেশিয়ার সেনাবাহিনীর কর্মকর্তা কর্নেল ডোডি ত্রিয়ো হাদি জানান, স্থানীয় সময় সকাল ৮টা ৫৯ মিনিটে দশম ও শেষ মরদেহটি উদ্ধার করা হয়।

তিনি বলেন, ঈগল টিম ও যৌথ সার্চ অ্যান্ড রেসকিউ (এসএআর) বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় শেষ মরদেহ উদ্ধারের মাধ্যমে বিমানের সব ভুক্তভোগী ও গুরুত্বপূর্ণ আলামত শনাক্ত করা সম্ভব হয়েছে।


সাত দিনব্যাপী অভিযানে উদ্ধার হওয়া মরদেহগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত দুইজনের পরিচয় নিশ্চিত করা হয়েছে এবং বাকি মরদেহগুলোর পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলমান রয়েছে।

ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পূর্ণাঙ্গ তদন্ত চালিয়ে যাওয়ার পাশাপাশি পরিবারগুলোকে সর্বাত্মক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে।


/ইউএমএইচ

  বিষয়:   ইন্দোনেশিয়া  বিমান বিধ্বস্ত  মরদেহ 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: