‘আমি এমপি না হলে আওয়ামী লীগের ওপর নির্যাতন ও জুলুম বাড়বে’

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

সারাদেশ

জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেকেই

2026-01-23T14:04:58+00:00
2026-01-23T14:04:58+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
‘আমি এমপি না হলে আওয়ামী লীগের ওপর নির্যাতন ও জুলুম বাড়বে’
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ২:০৪ পিএম   (ভিজিট : ২৩৫)
বক্তব্য রাখছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। সংগৃহীত ছবি
জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেকেই পালিয়ে গেছে। তবে তাদের কোটি সমর্থক বাংলাদেশে রয়ে গেছে। কেউ অন্যায় করে থাকলে বিচার হবে। কিন্তু এখন তাদেরকে প্রচণ্ড চাপের ওপর রাখা হয়েছে। আমি যদি এমপি না হই, তাহলে তাদের ওপর আরও নির্যাতন চালানো হবে, জুলুম করা হবে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বড়ুয়ার হাটে অনুষ্ঠিত নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।

শামীম হায়দার পাটোয়ারী বলেন, আমি আগে দুইবার সংসদ সদস্য ছিলাম। সংসদে কীভাবে কাজ করতে হয়, সেটা আমি জানি। ৭১ বিধি, ৪১ বিধি, ৪২ বিধি, সিদ্ধান্ত প্রস্তাব, সরকারি বিল, বেসরকারি বিল, সংশোধনী, জনমত যাচাই এগুলো আমার মুখস্থ। অধিবেশনের প্রথম দিনেই আমি ফাটাই দেব।

তিনি আরও বলেন, আমি ভয় পাই এই, আমি যদি এমপি না থাকি এবং অন্য কেউ এমপি হয়, তারা এই অবস্থানে যেতে পারবে না। আমার একটা পজিশন আছে। আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি, সেই অভিজ্ঞতা দিয়েই সুন্দরগঞ্জ চালাতে পারবো। আমার অভিজ্ঞতা, জ্ঞান, শক্তি ও প্রতিভা দিয়ে সুন্দরগঞ্জে উন্নয়নের জোয়ার সৃষ্টি করবো।

শামীম পাটোয়ারী আরও বলেন, সুন্দরগঞ্জের মানুষের ভালোবাসাতেই আমি দলের মহাসচিব হয়েছি। এখন কোনো কারণে যদি মহাসচিব হেরে যায়, তাহলে কি তার মানসম্মান থাকবে? কোনো দলের মহাসচিব এই সুন্দরগঞ্জ থেকে হওয়ার সম্ভাবনাই নেই। আপনাদের ভোট ও ভালোবাসায় আগামী ১২ ফেব্রুয়ারি ইনশাআল্লাহ আমরা বিজয়ী হবো। বিজয়ের কেতন হাতে নিয়ে সুন্দরগঞ্জে সুশাসন প্রতিষ্ঠা করবো।

শ্রীপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মতিয়ার রহমান ডাকুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ওহেদুজ্জামান সরকার বাদশা এবং উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আনছার আলী সরদার। এ সময় জাতীয় পার্টি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/আআ


  বিষয়:   নির্বাচন  জাতীয় পার্টি  রংপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: