জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পরীক্ষার রুটিন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ সালের মাস্টার্স (শেষ পর্ব) পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। আগামী ৩০ মার্চ থেকে এই পরীক্ষা শুরু হবে।

2026-01-23T14:06:28+00:00
2026-01-23T14:06:28+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
শিক্ষা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পরীক্ষার রুটিন প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ২:০৬ পিএম   (ভিজিট : ২৬৯)
সংগৃহীত ছবি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ সালের মাস্টার্স (শেষ পর্ব) পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। আগামী ৩০ মার্চ থেকে এই পরীক্ষা শুরু হবে। চলবে আগামী ৭ মে পর্যন্ত। 

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই রুটিন প্রকাশ করা হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ সালের এমএ, এমএসএস, এমবিএ, এমএসসি, এম মিউজ, আইসিটি ও লাইব্রেরি সায়েন্স শেষ পর্বের পরীক্ষাগুলো নির্ধারিত এই সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। 


সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন দুপুর ১টা থেকে পরীক্ষা শুরু হবে। 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, কোনো কারণ দর্শানো ব্যতিরেকেই কর্তৃপক্ষ পরীক্ষার তারিখ ও সময় পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করে। পরীক্ষার বিস্তারিত রুটিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   জাতীয় বিশ্ববিদ্যালয়  মাস্টার্স পরীক্ষা  রুটিন প্রকাশ 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: