সেনাবাহিনীর হাতে আটক ‘সিক্স স্টার’ গ্রুপের ২ সদস্য

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

সারাদেশ

রাজশাহীর বাগমারায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে দুজনকে আটক করেছে সেনাবাহিনী। তারা 'সিক্স স্টার' গ্রুপের দুই সদস্য বলে জানিয়েছে পুলিশ। এ সময়

2026-01-23T14:24:05+00:00
2026-01-23T14:24:05+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
সেনাবাহিনীর হাতে আটক ‘সিক্স স্টার’ গ্রুপের ২ সদস্য
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ২:২৪ পিএম 
আটক আব্দুল হালিম (২৯) ও আবুল বাসার (২৭)। সংগৃহীত ছবি
রাজশাহীর বাগমারায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে দুজনকে আটক করেছে সেনাবাহিনী। তারা 'সিক্স স্টার' গ্রুপের দুই সদস্য বলে জানিয়েছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়াকিটাকি ও পাখি শিকারের বন্দুক উদ্ধার করা হয়। 

শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে উপজেলার তাহেরপুর এলাকায় অভিযানটি চালানো হয়। 

আটক দুইজন হলেন তাহেরপুর পৌরসভার মথুরাপুর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে আব্দুল হালিম (২৯) ও আশরাফ আলীর ছেলে আবুল বাসার (২৭), উভয়ের বাড়ি বাগমারা উপজেলার 

জানা যায়, ভবানীগঞ্জ সেনাক্যাম্প থেকে একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। এ সময় অস্ত্র ও যোগাযোগ সরঞ্জামসহ ওই দুইজনকে আটক করা হয়।

স্থানীয়দের অভিযোগ, 'সিক্স স্টার' গ্যাং দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। অবৈধ অস্ত্র ব্যবহার করে তারা এলাকায় নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছিল বলে। এই গ্রুপের অন্যান্য সদস্যরা পালিয়ে থাকায় তাদের আটক করা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানান, সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে এমন কঠোর পদক্ষেপে এলাকায় স্বস্তি ফিরবে। 


আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। 

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম প্রথম আলোকে বলেন, অভিযানের শেষ পর্যায়ে পুলিশ সহযোগিতা করেছে। আটক দুজনকে থানায় দেওয়া হয়েছে। তাদের অপরাধ খতিয়ে দেখা হচ্ছে। মামলার পর আদালতে পাঠানো হবে।

সময়ের আলো/আআ



  বিষয়:   সেনাবাহিনী  অস্ত্র  আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: