‘গণজোয়ারে আতঙ্কিত হয়ে একটি দল উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে’

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ঢাকা-১১ আসনের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ১০ দলীয় জোটের গণজোয়ারে আতঙ্কিত হয়ে একটি দল এখন

2026-01-23T14:30:56+00:00
2026-01-23T14:30:56+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
‘গণজোয়ারে আতঙ্কিত হয়ে একটি দল উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ২:৩০ পিএম 
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সংগৃহীত ছবি
ঢাকা-১১ আসনের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ১০ দলীয় জোটের গণজোয়ারে আতঙ্কিত হয়ে একটি দল এখন উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে ঢাকা-১১ আসনে নির্বাচনী প্রচারণার উদ্বোধনী বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ১০ দল ঐক্যবদ্ধভাবে আগামী দিনে একটি ইনসাফ-ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে।

 
এবারের নির্বাচনকে প্রকৃত দেশপ্রেমিকদের সংসদে পাঠানোর নির্বাচন উল্লেখ করে তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকৃত বিজয় ছিনিয়ে আনা হবে। চাঁদাবাজি ও সন্ত্রাস নির্মূল করা হবে। 
 
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই সুশাসন নিশ্চিত করা সম্ভব।
 
বক্তব্য শেষে রাজধানীর ভাটারার বাঁশতলা থেকে গণমিছিলে নেতৃত্ব দেন নাহিদ ইসলাম।

সময়ের আলো/এআর


  বিষয়:   গণজোয়ার  আতঙ্ক  বক্তব্য 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: