ভোটের আগে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে : তারেক রহমান

নারায়ণগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভোটের আগে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে। নিরীহ মা-বোনদের কাছ থেকে এনআইডি ও মুঠোফোন নম্বর সংগ্রহ

2026-01-23T15:02:46+00:00
2026-01-23T16:42:11+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
ভোটের আগে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে : তারেক রহমান
নারায়ণগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৩:০২ পিএম  আপডেট: ২৩.০১.২০২৬ ৪:৪২ পিএম
নারায়ণগঞ্জে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সংগৃহীত ছবি
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভোটের আগে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে। নিরীহ মা-বোনদের কাছ থেকে এনআইডি ও মুঠোফোন নম্বর সংগ্রহ করে নিয়ে যাচ্ছে। প্রবাসীদের ব্যালট দখল করে নিয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) ভোর ৪টায় নারায়ণগঞ্জের আড়াইহাজারের পাঁচরুখী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন। সিলেট জেলা থেকে শুরু করা নির্বাচনি সমাবেশের শেষ সভা ছিল এটি।

বিএনপি চেয়ারম্যান বলেন, তাদের সঙ্গে গত ১৫ বছরের ভোট ডাকাতদের কোনো পার্থক্য নেই। দুজন একই গ্রুপের। একজন ষড়যন্ত্র করে ভোট নিতে চায় এবং আরেকজন ডাকাতি করে ভোট নিয়ে গেছে। তাদের ব্যাপারে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। মা-বোনদের বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে, এটার ব্যাপারে সজাগ থাকতে হবে।

আসন্ন নির্বাচনের প্রসঙ্গ টেনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিগত ১৫ বছরে জনগণ ভোট দেওয়ার সুযোগ পায়নি। আন্দোলন-সংগ্রাম ও শহিদদের ত্যাগের মাধ্যমে ফিরে পাওয়া ভোটাধিকার আগামী ১২ ফেব্রুয়ারি সঠিকভাবে ব্যবহার করতে হবে।

জনসভায় তারেক রহমান বলেন, রাষ্ট্রকে পুনর্গঠন ও মেরামত করতে হলে সব ধর্মের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। মুসলমান, হিন্দু, খ্রিষ্টান ও বৌদ্ধ-সবাই হাজার বছর ধরে এ দেশে শান্তিপূর্ণভাবে বসবাস করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখতে হবে।

বিএনপির চেয়ারম্যান বলেন, শুধু গার্মেন্টস শিল্প দিয়ে হবে? নতুন নতুন শিল্প স্থাপন করতে হবে। দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। পাশাপাশি বিদেশগামী কর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে উচ্চ আয়ের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে।


নারী ও কৃষকদের জন্য বিশেষ কর্মসূচির ঘোষণা দিয়ে তারেক রহমান বলেন, দরিদ্র ও অভাবী পরিবারগুলোর জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে, যাতে তারা সহায়তা পেয়ে স্বাবলম্বী হতে পারে। এ সময় দেশের কৃষকদের জন্য কৃষক কার্ডের মাধ্যমে সার, বীজ, কীটনাশক, ঋণ ও বিমা সুবিধা দেওয়ার পরিকল্পনার কথা জানান। 

পুনরায় খাল খনন কর্মসূচি চালুর কথা উল্লেখ করে তিনি বলেন, খাল খনন হলে কৃষক উপকৃত হবেন এবং জলাবদ্ধতার সমস্যাও কমবে। বক্তব্যের শেষে তিনি ধানের শীষ ও খেজুরগাছ প্রতীকের প্রার্থীদের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

জনসভায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-১ আসনের প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-২ আসনের প্রার্থী নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি-সমর্থিত জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মনির হোসেন কাসেমী, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ এবং যুবদলের সভাপতি মেহেদী আমান মুন্না। এ ছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ জনসভায় উপস্থিত ছিলেন।

সময়ের আলো/আআ


  বিষয়:   বিএনপি  চেয়ারম্যান  নির্বাচন  জনসভা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: