আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপি প্রার্থীকে শোকজ

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের বিএনপি প্রার্থী এম. আকবর আলীকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও

2026-01-23T16:10:37+00:00
2026-01-23T16:10:37+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপি প্রার্থীকে শোকজ
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৪:১০ পিএম 
বিএনপি প্রার্থী এম. আকবর আলী। সংগৃহীত ছবি
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের বিএনপি প্রার্থী এম. আকবর আলীকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) কমিটির চেয়ারম্যান মো. শানু আকন্দ স্বাক্ষরিত এক চিঠিতে এ নোটিশ জারি করা হয়।

নোটিশে বলা হয়, গত ২০ জানুয়ারি উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের কাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একটি জনসমাবেশ আয়োজন করা হয়। ওই সমাবেশে প্রার্থীর সহধর্মিণীর উপস্থিতিতে মাইক ব্যবহার করে নির্বাচনি স্লোগান দেওয়া হয়। যা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ১৮-এর সুস্পষ্ট লঙ্ঘন। 

নোটিশে আরও উল্লেখ করা হয়, ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায়, প্রার্থীর সমর্থকেরা ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণা চালান।  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা লিখিত অভিযোগসহ ভিডিও ফুটেজ সংযুক্ত করে বিষয়টি নির্বাচনি, অনুসন্ধান ও বিচারিক কমিটিকে অবহিত করেন।

এ বিষয়ে কেন প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না এবং কেন অনুসন্ধান শেষে নির্বাচন কমিশন সচিবালয়ে সুপারিশ পাঠানো হবে না, তা জানাতে আগামী ২৭ জানুয়ারি দুপুর ২টায় উল্লাপাড়া উপজেলা পরিষদের ডাকবাংলোতে অবস্থিত অনুসন্ধান ও বিচারিক কমিটির অস্থায়ী কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।


নির্ধারিত সময়ে হাজির হতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে কথা বলার জন্য বিএনপি প্রার্থী এম. আকবর আলীকে একাধিকবার ফোন করলে তার ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সময়ের আলো/আআ


  বিষয়:   বিএনপি  নির্বাচন  শোকজ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: