হেলিকপ্টারে করে মিরপুরে নামল হীরাখচিত বিপিএল ট্রফি

সময়ের আলো ডেস্ক

খেলা

বিপিএলের ১২তম আসরে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আজ ফাইনালে লড়বে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স। কিন্তু অন্যবারের মতোন এবারের বিপিএল

2026-01-23T17:20:15+00:00
2026-01-23T17:20:15+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
হেলিকপ্টারে করে মিরপুরে নামল হীরাখচিত বিপিএল ট্রফি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৫:২০ পিএম 
হীরাখচিত বিপিএল ট্রফি। ছবি : সংগৃহীত
বিপিএলের ১২তম আসরে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আজ ফাইনালে লড়বে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স। কিন্তু অন্যবারের মতোন এবারের বিপিএল ট্রফি অন্য চেহারায়। বিপিএল আসর শুরুর পর থেকে ট্রফি নিয়ে ছিল রহস্য আর জল্পনা। দুবাইয়ে সুনিপুণ ডিজাইনে বানানো হয়েছে ২৫ লাখ টাকার হীরাখচিত এ ট্রফি। মাঠে তার আগমনও ঘটল অন্যভাবে। 

শুক্রবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ৪টায় ফাইনাল ম্যাচ শুরুর আগে সেই ট্রফির উন্মোচন করা হয়েছে। 

লাল কাপড়ে ঢেকে ট্রফিটি হেলিকপ্টার থেকে নামিয়ে মাঠে রাখেন যুব দলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী ও জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন। 


তারপর মাঠে একটি ট্রফি কেসের উপরে রাখা হয় সেটি। দুই পাশে অধিনায়ক দাঁড়িয়ে ফটোসেশন করেন। তারপর রঙিন ফিতা উড়িয়ে বরণ করে নেওয়া হয় সেটি।

এদিকে, ফাইনালে থাকছে না কোনো অনুষ্ঠান। কেবল প্রদর্শিত হবে আতশবাজি এবং লেজার শো। বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম কোয়ালিফায়ারে রাজশাহীকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট কেটেছিল চট্টগ্রাম রয়্যালস। একইদিন এলিমিনেটরে রংপুর রাইডার্সকে হারিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করা সিলেট টাইটান্সকে পরাজিত করে দ্বিতীয় দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে রাজশাহী।

সময়ের আলো/কেএইচও 


  বিষয়:   হেলিকপ্টার  মিরপুর  বিপিএল  ট্রফি 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: