সৌদিতে রমজানে মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আগামী মাসে শুরু হচ্ছে পবিত্র রমজান। মাসটি যথাযথভাবে পালনের জন্য নানা নির্দেশনা জারি করেছে সৌদি কর্তৃপক্ষ। পবিত্র রমজান মাসে মসজিদের

2026-01-23T17:51:59+00:00
2026-01-23T17:54:57+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
সৌদিতে রমজানে মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৫:৫১ পিএম  আপডেট: ২৩.০১.২০২৬ ৫:৫৪ পিএম
সংগৃহীত ছবি
আগামী মাসে শুরু হচ্ছে পবিত্র রমজান। মাসটি যথাযথভাবে পালনের জন্য নানা নির্দেশনা জারি করেছে সৌদি কর্তৃপক্ষ। পবিত্র রমজান মাসে মসজিদের বাইরের নামাজে লাউডস্পিকার তথা মাইকের ব্যবহার নিষিদ্ধ রাখার সিদ্ধান্ত বহাল রেখেছে সৌদি আরব। দেশটির ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়া অ্যান্ড গাইডেন্স মন্ত্রী শেখ আবদুল লতিফ আল শেখ এ তথ্য জানিয়েছেন। গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

গত মঙ্গলবার মন্ত্রণালয় থেকে পবিত্র রমজানের প্রস্তুতি উপলক্ষে একগুচ্ছ নির্দেশনাসংবলিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেখানে এই ঘোষণা দেওয়া হয়। 


এ প্রসঙ্গে শেখ আবদুল লতিফ বলেন, ‘শুধু আজান ও ইকামতে মসজিদের বাইরের লাউডস্পিকার ব্যবহার করা যাবে।’ 

নির্দেশনায় উম্মুল কুরা ক্যালেন্ডার অনুযায়ী নামাজের সঠিক সময় মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বিশেষ করে এশার নামাজের সময়সূচি ঠিক রাখা এবং প্রতি ওয়াক্তের নামাজে আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ের ব্যবধান বজায় রাখার কথাও বলা হয়েছে। 

মন্ত্রণালয় বলেছে, শুধু মসজিদের আঙিনার নির্ধারিত স্থানে ইফতার মাহফিলের আয়োজন করতে হবে। পাশাপাশি মসজিদের খাদেম ও রক্ষণাবেক্ষণ দলকে পরিচ্ছন্নতা এবং নিরাপত্তা নিশ্চিত করতে জোর তৎপরতা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে নারীদের নামাজের জায়গার দিকে বাড়তি নজর দিতে বলা হয়েছে। 

পবিত্র রমজানে আশপাশের মানুষের অসুবিধা না করে মুসল্লিদের জন্য একটি শান্ত, সুশৃঙ্খল ও আধ্যাত্মিক পরিবেশ নিশ্চিত করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য বলে দাবি করেছে সৌদির মন্ত্রণালয়। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   সৌদি  রমজান  মসজিদের বাইরে  মাইক ব্যবহার  নিষেধাজ্ঞা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: