টস জিতল চট্টগ্রাম, ব্যাটিংয়ে রাজশাহী

সময়ের আলো ডেস্ক

খেলা

বিপিএলের ১২তম আসরে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে টস জিতেছে চট্টগ্রাম রয়্যালস। তবে টসে জিতলেও তারা প্রথমে ফিল্ডিং

2026-01-23T18:00:11+00:00
2026-01-23T18:00:11+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
খেলা
টস জিতল চট্টগ্রাম, ব্যাটিংয়ে রাজশাহী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৬:০০ পিএম 
ব্যাটিংয়ে নামছে রাজশাহী। ছবি : সংগৃহীত
বিপিএলের ১২তম আসরে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে টস জিতেছে চট্টগ্রাম রয়্যালস। তবে টসে জিতলেও তারা প্রথমে ফিল্ডিং বেছে নিয়েছে। ব্যাটিংয়ে নামছে রাজশাহী।

শুক্রবার (২৩ জানুয়ারি) মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শিরোপা নির্ধারণী এই ম্যাচ অনুষ্ঠিত হবে। 

এর আগে, লাল কাপড়ে ঢেকে ট্রফিটি হেলিকপ্টার থেকে নামিয়ে মাঠে রাখেন যুব দলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী ও জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন। তারপর মাঠে একটি ট্রফি কেসের উপরে রাখা হয় সেটি। দুই পাশে অধিনায়ক দাঁড়িয়ে ফটোসেশন করেন। তারপর রঙিন ফিতা উড়িয়ে বরণ করে নেওয়া হয় সেটি।


এদিকে, ফাইনালে থাকছে না কোনো অনুষ্ঠান। কেবল প্রদর্শিত হবে আতশবাজি এবং লেজার শো। বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম কোয়ালিফায়ারে রাজশাহীকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট কেটেছিল চট্টগ্রাম রয়্যালস। একইদিন এলিমিনেটরে রংপুর রাইডার্সকে হারিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করা সিলেট টাইটান্সকে পরাজিত করে দ্বিতীয় দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে রাজশাহী।

রাজশাহী একাদশ: সাহিবজাদা ফারহান, তানজিদ হাসান, কেন উইলিয়ামসন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, এসএম মেহরব, জেমস নিশাম, আব্দুল গাফফার সাকলাইন, তানজিম হাসান সাকিব, বিনুরা ফার্নান্ডো, হাসান মুরাদ।

চট্টগ্রাম একাদশ: মির্জা বেগ, মোহাম্মদ নাঈম, হাসান নওয়াজ, আসিফ আলী, মেহেদী হাসান (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, আমির জামাল, তানভির ইসলাম, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম, জাহিদুজ্জামান।

সময়ের আলো/কেএইচও




  বিষয়:   টস  চট্টগ্রাম  ব্যাটিংয়  রাজশাহী  বাংলাদেশ প্রিমিয়ার লিগ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: