প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৭:০৪ পিএম আপডেট: ২৩.০১.২০২৬ ৭:০৪ পিএম
বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। ছবি : সংগৃহীতবাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেছেন, সঠিকভাবে জ্ঞান অর্জন করতে হবে এবং সেই জ্ঞানের প্রয়োগ সঠিকভাবে করতে হবে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও বেসিক সাইন্স ভবন সংলগ্ন সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা উদযাপন উপলক্ষ্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পূজা উৎসবে কল্যাণময়ী বিদ্যা দেবীর বন্দনায় যথাযোগ্য মর্যাদায় পূজা-অর্চনা, অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, অতিথি আপ্যায়ন, আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি।
শাহিনুল আলম বলেন, ‘সরস্বতী পূজা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে অত্যন্ত সংগতিপূর্ণ। সবাইকে সরস্বতী পূজার শুভেচ্ছা জানাই। দেবী সরস্বতী জ্ঞানের দেবী। জ্ঞান বৃদ্ধির মাধ্যমে সেই জ্ঞানকে রোগীদের কল্যাণে কাজে লাগাতে হবে।’
তিনি বলেন, ‘সঠিক জ্ঞানের প্রকাশ, বিকাশ ও প্রয়োগের মাধ্যমে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীত করার সঙ্গে সঙ্গে ঐক্যবদ্ধভাবে একটি সুস্থ, সুন্দর সমৃদ্ধশালী আলোকিত সমাজ গঠনের প্রচেষ্টায় এগিয়ে যাবে এই প্রত্যাশা করি ’
এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, প্রক্টর ডা. মো. শেখ ফরহাদ, সরস্বতী পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক ডা. মন্তোষ কুমার মন্ডল, সাধারণ সম্পাদক ডা. রুমন বনিক, অধ্যাপক ডা. সুশংকর কুমার মন্ডল, অধ্যাপক ডা. দেবব্রত বনিক, অধ্যাপক ডা. সঞ্জয় কুমার দে, অধ্যাপক ডা. ধীমান চৌধুরী, অধ্যাপক ডা. গোপেন কুমার কুন্ড, ডা. গোপেস রঞ্জন রায়, কর্মকর্তা সঞ্জীব কুমার রায়, চন্দন চন্দ্র মন্ডল প্রমুখ।
সময়ের আলো/কেএইচও